এক্সপ্লোর

West Bengal: ওড়না দিয়ে ৭ বছরের শিশুপুত্রকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে

Narendrapur: পরিচারিকার তৎপরতায় বাঁচল শিশু। ঘটনা জানাজানির পরই আবাসনের ব্যালকনি থেকে ঝাঁপ অভিযুক্ত মহিলার।

কলকাতা: ফের চাঞ্চল্যকর ঘটনা বাংলার (West Bengal) বুকে। নরেন্দ্রপুরে (Narendrapur) ওড়না দিয়ে ৭ বছরের শিশুপুত্রকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। যে ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

তবে ওই শিশুর প্রাণরক্ষা হয়েছে। পরিচারিকার তৎপরতায় বাঁচল শিশু। ঘটনা জানাজানির পরই আবাসনের ব্যালকনি থেকে ঝাঁপ অভিযুক্ত মহিলার। আহত অবস্থায় তিনি ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। নরেন্দ্রপুর থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের স্বামী। তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।

কেন এমন করলেন মা? নরেন্দ্রপুর থানা সূত্রে খবর, অভিযুক্ত মহিলার সঙ্গে তাঁর স্বামীর বচসা চলছিল। দুজনের মধ্যে দ্বন্দও চলছিল বেশ কিছুদিন ধরে। তবে সেই কারণেই শিশুপুত্রকে হত্যার চেষ্টা কি না, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তদন্তকারীরাও এই প্রশ্নের উত্তর খুঁজছেন যে, দাম্পত্য কলহের জন্যই শিশুপুত্রকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল কি না। 

নরেন্দ্রপুর থানার অন্তর্গত মহামায়া এলাকার বহুতলের ঘটনা নিয়ে শুক্রবার বিকেলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সুধীর অ্যাপার্টমেন্টের টাওয়ার টু-এর ঘটনা। সেখানকার চার তলার বাসিন্দা ওই পরিবার। পরিচারিকা দেখতে পান, তাঁর সন্তানকে ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করছেন মা। তাঁরই তৎপরতায় ওই শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে বলে খবর। 

পরে আবাসনে এই ঘটনার কথা জানাজানি হয়ে যেতেই চার তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা। স্থানীয়দের তৎপরতায় ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: West Burdwan: কৃতিত্ব নিয়ে শুরু দড়ি টানাটানি, এক কাজের জোড়া শিলান্য়াস দুর্গাপুরে

                                                                                                                                                                                                                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget