এক্সপ্লোর

West Bengal Municipal Election 2022 : 'গণতন্ত্রের হত্যা', ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

BJP Goes To High Court : চার পুরসভার নির্বাচন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি

সৌভিক মজুমদার , কলকাতা : ৪ পুরসভার নির্বাচনে বিরোধীদের হারিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। কোনও পুরসভাতেই দুই অঙ্কে পৌঁছতে পারেনি বিরোধীরা। এই প্রেক্ষাপটে চার পুরসভার নির্বাচন নিয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। ইতিমধ্যেই হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। 

তাঁদের অভিযোগ, ৪ পুরসভার নির্বাচনে গণতন্ত্রের হত্যা হয়েছে। এর আগে ১০ ফেব্রুয়ারি পুরভোটে বাহিনী সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়ার পরে, কোথাও যদি গোলমাল হয়, তা হলে তার দায় রাজ্য নির্বাচন কমিশনারের। এই প্রেক্ষাপটে বিজেপির অভিযোগ, ৪ পুরসভার ভোটে ব্যাপক সন্ত্রাস হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য নির্বাচন কমিশন বিধিভঙ্গ করেছে। 

আরও পড়ুন :

' তৃণমূল কংগ্রেস সবাইকে জানাচ্ছে ধন্যবাদ ' , পুরভোটে সবুজ ঝড়ের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া


এ নিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের শতাধিক পুরসভার ভোট রয়েছে।   সেই ভোটেও সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি। পুরভোট নিয়ে ফের আদালতের দ্বারস্থ বিজেপি। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। মঙ্গলবার বিজেপির দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

ভোটের সকালে রক্ত ঝরে আসানসোলে। ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে সামনে আনা হয় ভিডিও ফুটেজ। ওঠে বুথ দখলের অভিযোগও। সব অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করে শাসকদল। আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডেও উত্তেজনা ছড়ায় । জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী, বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ ওঠে। এরপর আসানসোল ও বিধাননগরে ভোট বাতিলের দাবিতে কমিশনকে চিঠিও দেয় বিজেপি। শনিবার ভোট শেষ হতে না হতেই শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মা ও বিজেপি প্রার্থী পার্থ বৈদ্য-র মধ্যে হাতাহাতি বাধে। 

আরও পড়ুন 

ইসলামপুরে বিদায়ী পুর প্রশাসক সহ ১০ জনকে বহিষ্কার করল তৃণমূল

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget