এক্সপ্লোর

West Bengal Municipal Election: রাজ্যের চার পুরসভায় ভোট ২২ জানুয়ারি, চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি

West Bengal Municipal Election: কলকাতা পুরসভার নির্বাচন মিটতেই বকেয়া পুরসভার নির্বাচন সেরে ফেলার দাবি উঠছিল। সেই পরিস্থিতিতে সোমবার সর্বদলীয় বৈঠক করে কমিশন। বৈঠক শেষে দিন ক্ষণ ঘোষণা করা হয়।

কলকাতা: আগামী ২২ জানুয়ারি রাজ্যের বকেয়া চার পুরসভায় নির্বাচন (WB Municipal Election)। চন্দননগর (Chandannagar), বিধাননগর (Bidhannagar), শিলিগুড়ি (Siliguri) এবং আসানসোল (Asansol) পুরসভায় ভোট আপাতত। ওই চার কেন্দ্রের ভোটগণনা ২৫ জানুয়ারি (Vote Counting)। হাওড়া (Howrah) নিয়ে এখনও অবস্থান ঘোষণা করেনি রাজ্য সরকার। তাই হাওড়া পুরসভার ভোট নিয়ে পরে সিদ্ধান্ত। সোমবার চার পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। 

কলকাতা পুরসভার নির্বাচন মিটতেই বকেয়া পুরসভার নির্বাচন সেরে ফেলার দাবি উঠছিল। সেই পরিস্থিতিতে সোমবার সর্বদলীয় বৈঠক করে কমিশন। বৈঠক শেষে চার পুরসভার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করা হয়। কমিশন জানায়, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার ৪৭টি, চন্দননগরে ৩৩টি, বিধাননগরে ৪১টি এবং আসানসোলের ১০৬ ওয়ার্ডে নির্বাচন। 

চার পুরসভায় ভোটের জন্য মঙ্গলবার থেকে মনোনয়নপত্র (Election Nomination) জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। সোমবার নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই চালু হয়ে গেল আদর্শ নির্বাচনী আচরণবিধি। ভোটের দিন সব বুথে সিসিটিভি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে কমিশন। আইনশৃঙ্খলা নিয়ে ৪ জানুয়ারি পর্যালোচনা বৈঠক। কোভিড পরিস্থিতিতে কী ভাবে ভোট করানো যায়, তা নিয়েও বিশদে আলোচনা হবে।

আরও পড়ুন: Howrah Municiaplity Vote: কবে ভোট হাওড়া পুরসভায়? জারি অনিশ্চয়তা

তবে চার পুরসভার নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেলেও, হাওড়া নিয়ে এখনও সিদ্ধান্ত ঝুলে রয়েছে। হাওড়া-বালি পুরসভা নিয়ে এই মুহূর্তে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত জারি।  বালিকে হাওড়া পুরসভা থেকে আলাদা করতে বদ্ধপরিকর রাজ্য। রাজ্যপাল তাতে সম্মতি জানিয়েছেন বলে সম্প্রতি জানানো হয় নবান্নর তরফে। কিন্তু রাজ্যপালের দাবি, তিনি কোনও বিলে স্বাক্ষর করেননি। তা নিয়ে দু'তরফে টানাপড়েন চলছে। এমন পরিস্থিতিতে কমিশন জানিয়েছে, হাওড়া নিয়ে এখনও অবস্থান স্পষ্ট করেনি রাজ্য সরকার। তাই হাওড়া পুরভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি আপাতত। পরে যথাসময়ে ঘোষণা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget