এক্সপ্লোর

West Bengal Municipal Election: করোনার কারণে পিছোচ্ছে পুরভোট, রাজ্যের সায়ের পরই বিজ্ঞপ্তি কমিশনের

সূত্রের খবর, রাজ্য সায় দেওয়ার পরই কমিশনের তরফে জানান হয়েছে যে করোনার কারণে ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে ৪ পুরনিগমের ভোট।

কলকাতা: রাজ্যে যে হারে করোনা বাড়ছে, সেই আবহে পুরভোট (Municipal Election) পিছনো যায় কি না তা জানতে চেয়ে শুক্রবারই রাজ্য নির্বাচন কমিশনকে (State Election Commission) জানিয়েছিল হাইকোর্ট (Highcourt)। সূত্রের খবর, রাজ্য সায় দেওয়ার পরই কমিশনের তরফে জানান হয়েছে যে করোনার কারণে ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হচ্ছে ৪ পুরনিগমের ভোট।  ২২ জানুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি পুরভোট হবে। ১৫ ফেব্রুয়ারি হবে ভোটের ফলপ্রকাশ। 

শুক্রবার, কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করতে হবে কমিশনকে। লাফিয়ে বাড়ছে সংক্রমণ, সিদ্ধান্ত নেওয়ার আগে মাথায় রাখতে হবে। এই সময়ে ভোট হলে তা কি মানুষের স্বার্থে হবে? সেই ভোট কি অবাধ ও সুষ্ঠু হবে? সিদ্ধান্ত নেওয়ার আগে দুটি বিষয় মাথায় রাখতে হবে। ভোট পিছনোর ক্ষমতা আছে নির্বাচন কমিশনের’। তৃণমূলের কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় বলেন, "আজ হাইকোর্টে সরকারের তরফে বলা হয়েছে যে ভোট পিছিয়ে দেওয়া হলে কোনও অসুবিধা নেই। এরপর রাজ্য নির্বাচন কমিশনও জানায় যে তিন সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। করোনা মুক্ত পরিবেশে ভোট হোক। স্বাগত জানাচ্ছি।" 

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোভিডের সংক্রমণ কমাতে, ২ মাস সব কিছু স্থগিত করা উচিত। তিনি বলেছিলেন, "প্রথমে বড়দিন পালন, তারপর নতুন বছর পালন। দুর্গাপুজো কোথাও কালীপুজো , কোথাও এই অনুষ্ঠান, কোথাও সেই অনুষ্ঠান... এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি আপনাদের আবার বলছি, এগুলো বন্ধ রেখে আমাদের, এখন রাজ্য সমাজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদেরকে আত্মনিয়োজিত করতে হবে। মানুষের প্রাণ বাঁচলে আগামী দিনে সব আস্তে আস্তে হবে।"

এমনিতেই কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভা এলাকায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ২৯ থেকে বাড়িয়ে ৪৪ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র লেক থানা এলাকাতেই নতুন করে ৬টি কনটেনমেন্ট জোন তৈরি হয়েছে। এদিন পুলিশ সেখানে গিয়ে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয়। যদিও ফিরহাদ হাকিম বলেন, পুলিশ দিয়ে নয়। মানুষকে বুঝিয়েই করোনা বিধি পালনে অনুরোধ করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE
Baruipur News | বারুইপুরকাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের IG
Laketown News | ৬ বছরের শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'! লেকটাউন এলাকার বাসিন্দা শিশুকন্যাকে 'যৌন নির্যাতন'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget