এক্সপ্লোর

West Bengal New Governor : কলকাতায় এলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল, কাল কখন শপথগ্রহণ আরএন রবি-র ?

West Bengal News : পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সঙ্গে কেমন হবে তাঁর সম্পর্ক? তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। 

কলকাতা : কলকাতায় এলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবি। চেন্নাই থেকে দিল্লি হয়ে কলকাতায় এলেন তিনি। কাল বেলা সাড়ে ১১টায় শপথ নেবেন নতুন রাজ্যপাল । প্রাক্তন আইপিএস অফিসার। প্রাক্তন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই RN রবি বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্য়পালের দায়িত্ব সামলাবেন। তামিলনাড়ুতে বারবার রাজ্য় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সঙ্গে কেমন হবে তাঁর সম্পর্ক? তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। 

পশ্চিমবঙ্গের নতুন রাজ্য়পাল করা হয়েছে R N রবি-কে। তিনি তামিলনাড়ুর রাজ্য়পাল ছিলেন। সেখান থেকে সরিয়ে তাঁকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৯৭৬ সালের কেরল ক্য়াডারের IPS অফিসার ছিলেন রবীন্দ্র নারায়ণ রবি। দীর্ঘদিন CBI-এ ছিলেন। তারপর কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। অবসর নেওয়ার পর ২০১৪ সালে তাঁকে জয়েন্ট ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্য়ান করা হয়। ২০১৮ সালে ডেপুটি ন্য়াশনাল সিকিওরিটি অ্য়াডভাইসার পদে তাঁকে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। ২০১৯ সালে তাঁকে নাগাল্য়ান্ডের রাজ্য়পাল পদে নিয়োগ করে মোদি সরকার। ২০২১ সালে তামিলনাড়ুর রাজ্য়পাল হন তিনি। 

 

ইন্ডিয়া জোটের সদস্য় দল ডিএমকে ও কংগ্রেসের জোট তামিলনাড়ুতে। সরকার চালায়। পদে পদে তাদের জোট সরকারের সঙ্গে সংঘাত বেঁধেছে রবির। একাধিকবার রাজ্য় সরকারের লিখিত ভাষণ পড়তে অস্বীকার করেছেন রবি। পাল্টা ২০২৩ সাল থেকে স্বাধীনতা দিবসে রাজভবনের চা চক্র বয়কট শুরু করে স্টালিন সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপাল রবিকে বরখাস্ত করার দাবিও জানিয়েছিল তামিলনাড়ু সরকার। এর পর বিধানসভায় পাশ হওয়া ১০টি বিল রাজ্যপাল আটকে রেখেছেন বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলাও করেছিল স্টালিন সরকার। শীর্ষ আদালতের নির্দেশে চলতি বছরের গোড়ায় রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে বিলগুলিতে সই করেছিলেন রবি। 

এর আগে ২০১০ থেকে ২০১৪ অবধি MK নারায়ণন পশ্চিমবঙ্গের রাজ্য়পাল ছিলেন। তিনি ছিলেন আইপিএস অফিসার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর আগে নয়ের দশকের মাঝামাঝি রাজ্যপাল হয়ে এসেছিলেন টিভি রাজেশ্বর৷ তিনি ছিলেন সিবিআইয়ের অবসরপ্রাপ্ত অফিসার৷ রাজ্যপাল পদে শপথ নিতে তিনি যেদিন কলকাতা পৌঁছন সেদিন জ্যোতি বসুর প্রতিক্রিয়া ছিল,
শুনছি, উনি আইবি-র গোয়েন্দা ছিলেন৷ গোয়েন্দাতে আমাদের আপত্তি নেই ৷ ভালই তো, অবসর জীবন রাজভবনে কাটাবেন৷' এবার ফের একবার এক প্রাক্তন আইপিস অফিসারকে রাজ্য়পাল হিসাবে পেল পশ্চিমবঙ্গ। হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে RN রবি পশ্চিমবঙ্গে এলেন। তৃণমূল সরকারের সঙ্গে নতুন রাজ্য়পাল RN রবির সম্পর্ক কেমন হবে? সুসম্পর্ক না সংঘাত? বিধানসভা ভোটের আগে এই প্রশ্নগুলোই এখন জোরাল।

সেরা শিরোনাম

Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget