এক্সপ্লোর

West Bengal New Governor : কালই কলকাতায় আসছেন নতুন রাজ্যপাল, পরশু শপথ

Ravindra Narayana Ravi : অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকার কথা। অন্যান্যরাও থাকবেন।

রুমা পাল, কলকাতা : কালই কলকাতায় আসছেন নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। পরশু তিনি শপথ নেবেন। কাল সন্ধে ৬.২৫ মিনিটে চেন্নাই থেকে দিল্লি হয়ে কলকাতায় আসার কথা তাঁর। এরপর পরশু বেলা ১২টায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করবেন। চিফ জাস্টিস তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থাকার কথা। অন্যান্যরাও থাকবেন।

প্রাক্তন আইপিএস অফিসার। প্রাক্তন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই RN রবি বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজ্য়পালের দায়িত্ব সামলাবেন। তামিলনাড়ুতে বারবার রাজ্য় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সঙ্গে কেমন হবে তাঁর সম্পর্ক? তুঙ্গে জল্পনা। 

পশ্চিমবঙ্গের নতুন রাজ্য়পাল করা হয়েছে R N রবি-কে। তিনি তামিলনাড়ুর রাজ্য়পাল ছিলেন। সেখান থেকে সরিয়ে তাঁকে পশ্চিমবঙ্গে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৯৭৬ সালের কেরল ক্য়াডারের IPS অফিসার ছিলেন রবীন্দ্র নারায়ণ রবি। দীর্ঘদিন CBI-এ ছিলেন। তারপর কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। অবসর নেওয়ার পর ২০১৪ সালে তাঁকে জয়েন্ট ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্য়ান করা হয়। ২০১৮ সালে ডেপুটি ন্য়াশনাল সিকিওরিটি অ্য়াডভাইসার পদে তাঁকে নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। ২০১৯ সালে তাঁকে নাগাল্য়ান্ডের রাজ্য়পাল পদে নিয়োগ করে মোদি সরকার। ২০২১ সালে তামিলনাড়ুর রাজ্য়পাল হন তিনি। 

ইন্ডিয়া জোটের সদস্য় দল ডিএমকে ও কংগ্রেসের জোট তামিলনাড়ুতে। সরকার চালায়। পদে পদে তাদের জোট সরকারের সঙ্গে সংঘাত বেঁধেছে রবির। একাধিকবার রাজ্য় সরকারের লিখিত ভাষণ পড়তে অস্বীকার করেছেন রবি। পাল্টা ২০২৩ সাল থেকে স্বাধীনতা দিবসে রাজভবনের চা চক্র বয়কট শুরু করে স্টালিন সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রাজ্যপাল রবিকে বরখাস্ত করার দাবিও জানিয়েছিল তামিলনাড়ু সরকার। এর পর বিধানসভায় পাশ হওয়া ১০টি বিল রাজ্যপাল আটকে রেখেছেন বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলাও করেছিল স্টালিন সরকার। শীর্ষ আদালতের নির্দেশে চলতি বছরের গোড়ায় রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে বিলগুলিতে সই করেছিলেন রবি। 

এর আগে ২০১০ থেকে ২০১৪ অবধি MK নারায়ণন পশ্চিমবঙ্গের রাজ্য়পাল ছিলেন। তিনি ছিলেন আইপিএস অফিসার। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর আগে নয়ের দশকের মাঝামাঝি রাজ্যপাল হয়ে এসেছিলেন টিভি রাজেশ্বর৷ তিনি ছিলেন সিবিআইয়ের অবসরপ্রাপ্ত অফিসার৷ রাজ্যপাল পদে শপথ নিতে তিনি যেদিন কলকাতা পৌঁছন সেদিন জ্যোতি বসুর প্রতিক্রিয়া ছিল,
শুনছি, উনি আইবি-র গোয়েন্দা ছিলেন৷ গোয়েন্দাতে আমাদের আপত্তি নেই ৷ ভালই তো, অবসর জীবন রাজভবনে কাটাবেন৷' 

এবার ফের একবার এক প্রাক্তন আইপিস অফিসারকে রাজ্য়পাল হিসাবে পেল পশ্চিমবঙ্গ। হাইভোল্টেজ বিধানসভা ভোটের আগে RN রবি পশ্চিমবঙ্গে আসছেন। তৃণমূল সরকারের সঙ্গে নতুন রাজ্য়পাল RN রবির সম্পর্ক কেমন হবে? সুসম্পর্ক না সংঘাত? বিধানসভা ভোটের আগে এই প্রশ্নগুলোই এখন জোরাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget