এক্সপ্লোর

Bangladesh Burge: ধাক্কা খেয়ে নদীতে দু'ভাগ হয়ে গেল বাংলাদেশি বার্জ! দূষণ ছড়ানোর আশঙ্কা সাগরের এই দ্বীপে!

West Bengal News: এই এলাকায় প্রচুর প্রান্তিক মৎস্যজীবী জাল দিয়ে মাছ ধরেন। বার্জটি পুরোপুরি ডুবে গেলে সমস্যায় পড়বেন মৎস্যজীবীরা

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  দক্ষিণ ২৪ পরগনার সাগরের ঘোড়ামারা দ্বীপের পাশে দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশী বার্জ সি ওয়ার্ল্ড ক্রমশ মুড়িগঙ্গা নদীতে ডুবতে শুরু করেছে। 

ফলে বার্জে থাকা ফ্লাই অ্যাশ নদীতে মিশে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। চড়াতে ধাক্কা মারার পর পাটাতনের পাশাপাশি বার্জের মাঝের অংশ থেকে দু'ভাগ হয়ে গেছে। ফলে জোয়ারের সময় বার্জটি পুরোপুরি ডুবে যেতে পারে। 

এই এলাকায় প্রচুর প্রান্তিক মৎস্যজীবী জাল দিয়ে মাছ ধরেন। বার্জটি পুরোপুরি ডুবে গেলে সমস্যায় পড়বেন মৎস্যজীবীরা। ফ্লাই অ্যাশ মিশে গেলে দূষণ ছড়াবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কলকাতা বন্দর কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে পুরো বিষয়টি। 

আরও পড়ুন, ভারতকে অত্যাধুনিক যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব ট্রাম্পের! চিন-বাংলাদেশকে পরোক্ষ বার্তা?

বার্জের ভারতীয় এজেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাগর থানার পুলিশ ডুবন্ত বার্জের পাশে পাহারায় আছে। অন্যদিকে বার্জে থাকা ১২ জন নাবিককে সাগরে একটি ঘূর্ণিঝড় কেন্দ্রে রাখা হয়েছে। নাবিকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

MV বাংলার শান্তি নামে বাংলাদেশের পণ্যবাহী বার্জটি ফ্লাই অ্যাশ নিয়ে হলদিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। হুগলি নদীতে ঘোড়ামারা দ্বীপের কাছে সেটি চড়ায় ধাক্কা মেরে ডুবতে শুরু করে। মাঝি মাল্লারা আতঙ্কে চিত্‍কার করতে থাকেন সেই সময়। আশপাশের নৌকার মত্‍স্যজীবীরা বিপদ বুঝে খবর দেন সাগর থানায়। এরপর সাগর থানার পুলিশ ২টি ট্রলার নিয়ে গিয়ে বার্জের ১৩ জন নাবিককেই উদ্ধার করেন।

পুলিশের অনুমান, রাতে দিক ঠিক করতে না পেরে সম্ভবত বার্জটি চরায় ধাক্কা মেরে ডুবে যায়।   

বছর ৪ আগেও এমন ঘটনা ঘটেছিল। সেই সময়  হুগলি নদীতে ডুবে গেল ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি বার্জ। দক্ষিণ ২৪ পরগনার কুলপির কাছে অল্পের জন্য রক্ষা পেয়েছিল নাবিক সহ ৮ সদস্যের। বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে ৫টি বার্জ বাংলাদেশের দিকে রওনা দেয়। মাঝ নদীতে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে ঘোড়ামারা দ্বীপের কাছে ৫টি বার্জই নোঙর করে। কিন্তু প্রবল ঢেউয়ে একটি বার্জ ফুটো হয়ে জল ঢুকতে শুরু করায় ওই অবস্থাতেই নাবিক সহ ৮ জন বার্জ নিয়ে কুলপির দিকে চলে আসার চেষ্টা করেন। প্রবল ঢেউয়ে বিপর্যস্ত হয়ে ৭ জন পাশের একটি বার্জে আশ্রয় নেন। বাকি একজনকে একটি ট্রলার উদ্ধার করা যায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget