এক্সপ্লোর

BSF Camp Fire: বিএসএফের ক্যাম্পে বিধ্বংসী আগুন, জওয়ানের মর্মান্তিক মৃত্যু! কীভাবে লাগল এই আগুন?

হিঙ্গলগঞ্জ থানার বড় বাকড়া এলাকায় ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের পেট্রোলের ঘর থেকে জাহাজের তেল ভরতে গিয়ে আচমকা আগুন লেগে যায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: হিঙ্গলগঞ্জ বিএসএফের (BSF) ক্যাম্পে বিধ্বংসী আগুন (Fire)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।আগুনের তীব্রতা এতটাই ছিল ওই ঘরের মধ্যে আটকে পড়ে এক রাম সিং নামে বিএসএফ জওয়ানের মৃত্যু হয় অগ্নিদগ্ধ হয়ে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। এক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে. ততক্ষণে পাম্পের ঘরের মধ্যে আটকে পড়া রাম সিং নামে ওই জওয়ানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।                                                                  

হিঙ্গলগঞ্জ থানার বড় বাকড়া এলাকায় ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের পেট্রোলের ঘর থেকে জাহাজের তেল ভরতে গিয়ে আচমকা আগুন লেগে যায়। সীমান্ত রক্ষী বাহিনীর অনুমান শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে।                             

বিষক্রিয়া জওয়ানদের

অন্যদিকে, তুফানগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর ২৪ জওয়ান। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ঘটনার রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। আজকের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। গতকাল খাওয়া-দাওয়ার পরই জওয়ানরা অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তাঁদের মধ্যে ১৪ জনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ১১ জনকে ছেড়ে দিয়েছে হাসপাতাল, এখনও ভর্তি ৩ জন।                                                          

রাজ্যে নিরাপত্তা দিতে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে রাজ্যে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি ও মালদায় থাকবে ১৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দুই মেদিনীপুরেও বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে ২৭৩ কোম্পানি ও পশ্চিম মেদিনীপুরে ২৭১ কোম্পানি বাহিনী থাকবে।

সূত্রের খবর, প্রথম দফার ভোটের জন্য মোট ৪০ হাজার ৯২৮ জন পুলিশ কর্মী বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।এর মধ্যে রয়েছেন ৬৩৭ জন ইনস্পেক্টর , ১২ হাজার ৭৭৯ জন সাব ইনস্পেক্টর ও অ্যাসিস্টান্ট সাব ইনস্পেক্টর। 

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget