এক্সপ্লোর

Woman Help Line Number: মহিলাদের জন্য বিশেষ হেল্প লাইন নম্বর চালু হবে দ্রুত, নারী সুরক্ষায় তৎপর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার

Minister Agnimitra Paul: 'মন খুলে, খোলা আকাশের নীচে, বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন, স্বাধীনতার নিঃশ্বাস।' মা বোনেদের জন্য কী সুখবর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল?

Woman Help Line Number: মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে ক্ষমতায় আসার পর থেকেই তৎপর পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার। কোনও সমস্যায় পড়লে মহিলারা যাতে দ্রুত পুলিশের সাহায্য পান, তার জন্য এবার বিশেষ হেল্প লাইন নম্বর চালু করতে চলেছে বিজেপি সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই বিষয়ে বিশদে জানিয়েওছেন। 

'যিনি বাড়ি তৈরি করবেন, তিনি ঠিক করবেন ইট-বালি-সিমেন্ট...', কড়া বার্তা উত্তর দমদমের বিধায়কের 

অগ্নিমিত্রা বলেছেন, 'আমার পশ্চিমবঙ্গের মা-বোনেরা, তাঁরা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে পরবেন, যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলে দেবে না আপনারা কী খাবেন, কী পরবেন, আপনাদের কখন বেরনো উচিত, আর কখন বেরনো উচিত নয়। আমরা বলব না রাত ৮টার পর মহিলারা বেরিয়েছে কেন? মন খুলে, খোলা আকাশের নীচে, বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন, স্বাধীনতার নিঃশ্বাস। আরেকটি সুখবর। এতদিন মহিলাদের জন্য কোনও হেল্পলাইন নম্বর ছিল না। আমরা বহুবার বলেছিলাম। খুব তাড়াতাড়ি ১৮১ মহিলাদের হেল্পলাইন নম্বর আমরা চালু করতে চলেছি। এই নম্বরে ফোন করলে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় সমস্যায় পড়েছেন, তা জানা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংকল্প পত্রে বলেছেন প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক থাকবে। এই হেল্পলাইন নম্বরে ফোন করলে আপনার লোকেশন অনুসারে আপনার কাছাকাছি থানার মহিলা ডেস্কে খবর চলে যাবে, যাতে আপনারা দ্রুত সাহায্য পান। আপনাদের আর নীতিপুলিশির শিকার হতে হবে না।' 

গত ৯ মে ব্রিগেডে মন্ত্রী পদে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। ইতিমধ্যেই অগ্নিমিত্রা পাল দায়িত্ব পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের। একদিকে মন্ত্রী অগ্নিমিত্রা সরব হয়েছেন, বেআইনি নির্মাণ, বেআইনি পার্কিং, বিভিন্ন পার্কিং লটে বেআইনি ভাবে টাকা তোলা - এইসব ব্যাপারে, তেমনই মহিলাদের সুরক্ষার জন্য ১৮১ হেল্প লাইন নম্বর যে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তোলাবাজি থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক অভিযোগ ধৃতের বিরুদ্ধে
Advertisement

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget