এক্সপ্লোর

Weather Updates: আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়বে বৃষ্টি? নিম্নচাপ-বর্ষার জোড়া ফলায় জেলায় জেলায় প্রবল দুর্যোগ

IMD Weather Prediction: হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান।

কলকাতা: দু'দিনের টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা কলকাতা থেকে জেলার। তবে এখনও কাটেনি দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। তার জেরেই প্রবল বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান। ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে যাবে আগামী ২৪ ঘন্টায়। সুস্পষ্ট নিম্নচাপের অভিমুখ ঝাড়খন্ড। ফলে আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে বলেই পূর্বাভাস। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে, আর সেই কারণেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। 

এই পরিস্থিতিতে সমুদ্র থাকবে উত্তাল। সমুদ্রে ঝড়ের গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবার পর্যন্ত বাংলা এবং ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে ঝেঁপে ঝেঁপে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই কমবেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তার মধ্যে হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগণাতেও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে। শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায়।

সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গ জুড়ে একটানা ঝড়বৃষ্টির জেরেই তাপমাত্রার পারদ হু হু করে নেমেছে। সপ্তাহান্তে আর তাপমাত্রার পারদ চড়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এবং ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।                           

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget