এক্সপ্লোর

WB News Live Updates: রামপুরহাটকাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের

WB News Live Updates: রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবরগুলি পড়ুন এক নজরে...

Key Events
West Bengal News Live Updates: Petrol price is all time high in India, TMC attacks BJP WB News Live Updates: রামপুরহাটকাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের
ভারতে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম

Background

দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ফের বাড়ল পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম। ৮৪ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ১১২  টাকা ১৯ পয়সা। ভারতের (India) বুকে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোল! আগে যা কোনও দিন হয়নি, এবার তাই হল! ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হল ৯৭ টাকা ২ পয়সা। আজ পেট্রোল-ডিজেল কিনতে গেলে এই দামই গুনতে হবে ক্রেতাদের।

উত্তরপ্রদেশ-সহ (Uttar Pradesh) পাঁচ রাজ্যে ভোট পর্বের আগে, নভেম্বর থেকে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়া কমা বন্ধ হয়ে যায়। আবার ভোটের ফল বেরনোর পরই পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের লাগাতার বাড়তে শুরু করেছে। বিজেপি-র (BJP) পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, তেলের দামবৃদ্ধির (Fuel Price Hike) সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। এই দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তাই পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। 

এ বিষয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, ‘ব্যতিক্রমী পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পুরো বিষয়টা সরকারের হাতে নেই।’

পাল্টা তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘লাগাতার মূল্যবৃদ্ধি চলছে। মানুষের স্বার্থে কাজ করছে না। শুধু মন কি বাত করছে। শোনা যাচ্ছে, দেশের ভাণ্ডারে তেল নেই। দেশের অবস্থা বিপন্ন।’

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কিংবা যুদ্ধের তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরাও। তাঁরা বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান ঘোষণা করে ২৪ ফেব্রুয়ারি। তার প্রায় এক মাস পর অবধি ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়েনি। এর মধ্যে ৭ মার্চ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু একশো তিরিশ ডলার ছুঁয়ে ফেলে। যা কিনা সেই ২০০৮ সালের পর রেকর্ড। তখন কিন্তু ভারতে পেট্রোল ডিজেলের দাম এক পয়সাও বাড়েনি। গত বছরের ৪ নভেম্বরের পর ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ে ২২ মার্চ। যখন পাঁচ রাজ্যে ভোট মিটে গিয়েছে, বিজেপি চার রাজ্যে ক্ষমতায় এসে গিয়েছে।

বিরোধীরা দাবি করছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোল-ডিজেলের দাম কমা সত্ত্বেও, পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে মোদি সরকার সাধারণ মানুষকে স্বস্তি দেয়নি। বরং তখনও বেশি দামে পেট্রোল-ডিজেল বিক্রি করে, রাজকোষ ভরেছে। গত বছরের ডিসেম্বরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে জানান, গত তিন আর্থিক বছরে পেট্রোল-ডিজেলের কর বাবদ কেন্দ্রীয় সরকার ৮ লক্ষ ২ হাজার কোটি টাকা আয় করেছে। এর মধ্যে শুধু ২০২০-২১ আর্থিক বছরেই কেন্দ্রের আয় হয়েছে ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা।

অন্যদিকে, গত বছরের নভেম্বরে মোদি সরকার যখন পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা আর ডিজেলে লিটার প্রতি ১০ টাকা উৎপাদন শুল্ক কমায়। তখন ২৫টি রাজ্য সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভ্যাট ছাঁটাই করে পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছিল। কিন্তু, পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটেনি।

সিপিএম আবার কেন্দ্র এবং রাজ্য সরকার দু’পক্ষকেই নিশানা করেছে। তাদের দাবি, দুই সরকারই পেট্রোপণ্যের কর থেকে রাজকোষ ভরছে। আর সাধারণ মানুষ জাঁতাকলে পিষছে। 

পেট্রোল-ডিজেলের দাম কোথায় গিয়ে থামবে? মূল্যবৃদ্ধির বোঝা আরও কতটা ভারী হবে? সেই দুশ্চিন্তাই তাড়া করছে মধ্যবিত্তকে। 

23:51 PM (IST)  •  02 Apr 2022

West Bengal News Live Updates: রামপুরহাটকাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের

রামপুরহাটকাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের। ‘রাজ্যের ভিতরের ত্রুটিগুলো সংশোধন করা প্রয়োজন’, হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি ধৃতিমান, অপর্ণা, পরমব্রতদের। মুখ্যমন্ত্রীকে চিঠি শ্রীজাত, রূপম ইসলাম, অনুপম রায়ের। 

23:34 PM (IST)  •  02 Apr 2022

WB News Live Updates: জলে ডুবে বালকের মৃত্যু

রিজেন্ট পার্কের ঢালিপাড়ায় জলে ডুবে বালকের মৃত্যু। দাদা-ভাইয়ের সমঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে দুর্ঘটনা। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে বালকের মৃত্যু। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget