এক্সপ্লোর

WB News Live Updates: ক্যাম্পাস খোলার দিনেই সরস্বতী পুজো নিয়ে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়

WB News Live Updates: করোনা আবহে আজ থেকে চেনা ছন্দে ফিরতে চলেছে স্কুল। আর তর সইছে না লক্ষ লক্ষ পড়ুয়ার। কোভিড বিধি মাথায় রেখে স্কুল, কলেজে জোর দেওয়া হয়েছে সচেতনতায়।

Key Events
West Bengal News Live Updates: Schools for students of class Viii to Xii reopening from Thursday WB News Live Updates: ক্যাম্পাস খোলার দিনেই সরস্বতী পুজো নিয়ে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়
করোনা আবহে আজ থেকে চেনা ছন্দে ফিরতে চলেছে স্কুল

Background

কলকাতা: করোনা (Coronavirus) আবহে আজ থেকে চেনা ছন্দে ফিরতে চলেছে স্কুল (School)। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলে যাচ্ছে স্কুলের দরজা। আর তর সইছে না লক্ষ লক্ষ পড়ুয়ার। কোভিড বিধি (COVID Norms) মাথায় রেখে স্কুল, কলেজে (College) জোর দেওয়া হয়েছে সচেতনতায় (Awareness)।

৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, ‘৩ ফেব্রুয়ারি থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে। ছোটদের এখনই নয়। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’ হবে।’

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই স্কুলে স্কুলে জীবাণুনাশের (Sanitisation) কাজ শুরু হয়েছিল। সেটা গতকালই সম্পন্ন হয়েছে। ক্লাসরুম থকে স্কুলবাস, স্যানিটাইজ করা হয়েছে সবকিছু। কলকাতার একাধিক স্কুলে দেখা গিয়েছে সেই ছবি। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সোম থেকে শনিবার পর্যন্ত ক্লাস হবে। পড়ুয়াদের স্কুলে পৌঁছতে হবে ক্লাস শুরুর আধঘণ্টা আগে। ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী সবাইকে স্কুলে মাস্ক পরে থাকতে হবে।

বেথুন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী অধিকারী জানিয়েছেন, ‘টিফিন খাওয়ার সময় আলাদা করা হবে। বাড়ি থেকে টিফিন আনতে বলা হয়েছে। একই সঙ্গে অনেক পড়ুয়া নিয়ে ক্লাস নয়। ভেঙে ভেঙে ক্লাস হবে।’

করোনা সচেতনতা মেনে আজ থেকে স্কুল খোলার প্রস্তুতি চলছে জেলায় জেলায়। বীরভূমের বোলপুর হাইস্কুল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, সর্বত্র জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে। গতকাল সকালে পুরসভার উদ্যোগে শিলিগুড়ি গার্লস স্কুল স্যানিটাইজ করা হয়।

কলকাতার বেসরকারি স্কুলগুলি অবশ্য অবশ্য ধাপে ধাপে কাজ করছে। সাউথ পয়েন্টে বৃহস্পতিবার থেকে শুধু নবম ও একাদশের ক্লাস শুরু হচ্ছে। সাউথ পয়েন্টে দশম ও দ্বাদশের ক্লাস শুরু হবে সোমবার থেকে আর অষ্টমের ক্লাস শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে। শ্রীশিক্ষায়তন স্কুলে আজ থেকে শুরু হচ্ছে শুধু দ্বাদশের ক্লাস। বাকি ক্লাস শুরু হবে সোমবার থেকে। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলেও আজ থেকে শুরু হচ্ছে শুধু দ্বাদশের ক্লাস। ফিউচার ফাউন্ডেশনে নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু হচ্ছে আজ থেকে। মডার্ন হাই স্কুলে শুধু নবম এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্লাস। বালিগঞ্জ শিক্ষাসদনে শুরু হচ্ছে অষ্টম নবম এবং দশমের ক্লাস। লা মার্টিনিয়ার ফর বয়েজ এবং গার্লস দু’টি স্কুলেই ক্লাস শুরু হচ্ছে সোমবার থেকে। সোমবার থেকে ক্লাস শুরু হচ্ছে ডন বস্কো পার্ক সার্কাসে। রামমোহন মিশন স্কুলে কাল থেকে শুরু অষ্টম ও দ্বাদশের ক্লাস। ডিপিএস রুবি পার্কে আজ থেকেই অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে। 

22:54 PM (IST)  •  03 Feb 2022

WB News Live Updates: ক্যাম্পাস খোলার দিনেই সরস্বতী পুজো নিয়ে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস খোলার দিনেই সরস্বতী পুজো নিয়ে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়।সরস্বতী পুজোর আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ।এসএফআইয়ের বিরুদ্ধে অভিযোগ টিএমসিপির।পোস্টার দিতে বাধা দেয় টিএমসিপিই, পাল্টা অভিযোগ এসএফআইয়ের

22:29 PM (IST)  •  03 Feb 2022

West Bengal News Live Updates: অনুন্নয়নের অভিযোগকে সামনে রেখে প্রচার বিধাননগরের সিপিএম প্রার্থীর

বিধাননগর পুরভোটে সিপিএমের নতুন মুখ সুস্মিতা ফৌজদার। পেশায় আইনজীবী হলেও, এলাকায় রেড ভলান্টিয়ার হিসেবেই পরিচিতি পেয়েছিলেন তিনি। পুর পরিষেবায় অনুন্নয়নের অভিযোগকে সামনে রেখে, প্রচার চালাচ্ছেন ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget