এক্সপ্লোর

West Bengal News Live Updates: আজ থেকে শুরু SIR- এর শুনানি প্রক্রিয়া, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি

WB News Live Updates: সমস্ত জেলার গুরুত্বপূর্ণ সব খবর দেখুন একনজরে।

LIVE

Key Events
West Bengal News Live Updates WB SIR Hearing Procedure Starts from Today 27 December West Bengal News Live Updates: আজ থেকে শুরু SIR- এর শুনানি প্রক্রিয়া, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি
নিজস্ব চিত্র
Source : ABP Ananda

Background

আজ থেকে এসআইআরের শুনানি শুরু। প্রথম ধাপে ডাকা হবে নো ম্যাপিংয়ের ৩২ লক্ষ ভোটারকে। শুনানির দায়িত্বে ERO, AERO-রা। থাকবেন মাইক্রো অবজার্ভাররাও। 

আজ থেকে শুরু SIR-এর শুনানি। কড়া পদক্ষেপ কমিশনের। কাজে যোগ না দেওয়ায় এবার ৭৭৮ মাইক্রো অবজার্ভারকে শোকজ কমিশনের। 
শোকজ ৭৭৮ মাইক্রো অবজার্ভার

শুনানির আগে ফের তৃণমূলের নিশানায় কমিশন। SIR কেউ আটকাতে পারবে না। পাল্টা সুকান্তর। 

শুনানির আগের দিনই SIR-এর চাপে BLO-র মৃত্যুর অভিযোগ। চোপড়ার মাঝিয়ালিতে আচমকা অসুস্থ বিএলও। হাসপাতালে মৃত্যু। অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু। অভিযোগ পরিবারের। 

SIR পর্বেই ১ জানুয়ারি থেকে সরকারের উন্নয়নের প্রচার শুরু তৃণমূলের। এটা যুদ্ধের সময়। বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে। ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের। 

বাঁচতে চাই, বিজেপি তাই, প্রধানমন্ত্রীর স্লোগানে ষড়যন্ত্র আছে। আক্রমণ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। বাঁচতে চাই, বিজেপি বাই। ভার্চুয়াল বৈঠকে পাল্টা স্লোগান অভিষেকের। খবর সূত্রের। 

চাকরির নামে বঞ্চনার অভিযোগে নবান্নের কাছে সিভিল ডিফেন্স কর্মীদের বিক্ষোভ, পাশে দাঁড়ালেন শুভেন্দু। 

তৃণমূলের প্রচারে এবার হাতিয়ার প্রভাবশালীরা। রাজ্যজুড়ে চিহ্নিত ১৮০০ ইনফলুয়েন্সার। প্রচারে ঔদ্ধত্য, নয়। যেন দলনেত্রীর ছাপ থাকে। ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের। 

ব্রিগেডে গীতা পাঠের দিন চিকেন প্যাটিস বিক্রি করায় মার, স্টল ভাঙচুর। বিজেপির উল্টো সুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

খেটে খাওয়া মানুষকে কেন মার? গীতা পাঠের দিন চিকেন প্যাটিস বিক্রেতার উপর হামলার নিন্দায় বিজেপি সাংসদ। বিজেপির কেউ নয় বলে হামলাকারীদের পরিচয় নিয়েই প্রশ্ন। 

শুভেন্দুর প্রশংসা করেও সক্রিয় দিলীপকে চান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

বিধানসভা ভোটের আগে ফুল বদল। বিজেপি থেকে তৃণমূলে যোগ অভিনেত্রী-রাজনীতিক পার্নো মিত্র। পদ্মে যোগদান করেছিলেন ২০১৯-এ। 

ওড়িশায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক খুন। সুতির বাড়িতে ফিরল দেহ। মুখোশ পরে হামলা। অভিযোগ পরিবারের।  মোমবাতি হাতে রাজভবনে প্রতিবাদে কংগ্রেসের। 

নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু নিধন। প্রতিবাদে বাংলাদেশ উপ দূতাবাসে শুভেন্দু অধিকারী। 

নৈরাজ্যের বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত। নিহত দীপু দাসের ছবি গলায় ঝুলিয়ে বাংলাদেশ দূতাবাসে শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা-সহ ৫ জন ভিতরে গিয়ে স্মারকলিপি। 

আশ্বাসই সার! বাংলাদেশে ফের হিন্দু খুন। প্রতিবাদে ডেপুটি হাই কমিশন অভিযান সনাতনীদের। বেকবাগানে আটকাল পুলিশ। 

পুলিশের সঙ্গে সংঘাতে গেল না আন্দোলনকারীরা। বেকবাগানে আটকাতেই ডেপুটি হাই কমিশনে গিয়ে ডেপুটেশন। 

ওপারে হিন্দু নির্যাতন। এপারে প্রতিবাদ। শিলিগুড়িতে মশাল মিছিল। কোচবিহারেও বাংলাদেশিদের জন্য বন্ধ হোটেল। বাঁকুড়ায় পথে বিজেপি। করুণাময়ীতে ঢাকা-কলকাতা বাস আটকে বিক্ষোভ। 

বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভে ধুনধুমার, ধৃত ১২ জনেরই জামিন। খারিজ পুলিশের যুক্তি। আদালত চত্বরেই স্লোগান, মালা পরিয়ে বরণ। 

ইন্দিরা গান্ধীও সন্ন্যাসীদের উপর অত্য়াচার করেছিলেন। শুধু হারেননি জেলে গিয়েছিলেন। মমতাও হারবেন। আক্রমণ সুকান্তর। ২০২৪-এও ভবিষ্যদ্বাণী করেছিলেন মেলেনি। পাল্টা দেবাংশুর। 

দীপু দাসের খুনিদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করুক ঢাকা। বাংলাদেশে হিনদু নিধন-নির্যাতনে কড়া বার্তা ভারতীয় বিদেশমন্ত্রকের। অবাধ-সুষ্ঠু নির্বাচনের পক্ষেও সওয়াল। 

ময়মনসিংহে দীপুচাঁদ দাস খুনের প্রতিবাদ পদ্মাপাড়েও। ঢাকায় মশাল মিছিল বাংলাদেশ সম্মিলীত সনাতনী জাগরণ জোটের। শহিদ মিনার চত্বরে জমায়েত। 

বাংলাদেশে অমুসলিমদের উপর অবর্ণনীয় অত্যাচার চলছে, ধর্মীয় সংখ্যালঘুদের জ্বালিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। দীপু দাস খুনের পর অডিও বার্তা শেখ হাসিনার। 

খালেদাপুত্র তারেকের কড়া সমালোচনা তসলিমা নাসরিনের। স্বপ্ন-পরিকল্পনার কথা বলছেন। আদৌ চেষ্টা করবেন তো? যুদ্ধঘোষণা করবেন জিহাদিদের বিরুদ্ধে? প্রশ্ন সাহিত্যিকের। 

দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, খুন। রাজগঞ্জের বিডিও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ভিন রাজ্যে পালিয়ে যেতে পারে, কোর্টে সওয়াল সরকারি আইনজীবীর। 

লগ্নজিতার পর ফের শিল্পীকে গান গাইতে বাধা, হেনস্থার অভিযোগ। মাজদিয়ার ঘটনায় সরব উত্তরপাড়ার শিল্পী। আয়োজকরা সদর্থক ভূমিকা নেওয়ায় অভিযোগ করেননি, দাবি শিল্পীর। 

রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ খোদ মৎস্যমন্ত্রীর। 

নারী নিরাপত্তায় উদ্বিগ্ন খোদ মৎস্যমন্ত্রী, খোঁচা বিরোধীদের। যাত্রাদলের বিবেক। কটাক্ষ শমীকের। তবু ভাল তৃণমূলের লজ্জা হয়, কটাক্ষ শতরূপের। বিরোধীদের কথাই সত্যি হল। দাবি অধীরের। 

উন্নাওকাণ্ডে সরগরম রাজধানী। কুলদীপ সেঙ্গারের জামিনের বিরোধিতায় হাইকোর্টের সামনে বিক্ষোভ সমাজকর্মীদের। প্রতিবাদ যুব কংগ্রেসেরের। জামিনের বিরোধিতায় কোর্টে CBI। 

নোয়াপাড়া-বিমানবন্দর রুটে মেট্রোয় বিভ্রাট। আচমকা অন্ধকার একাধিক স্টেশন। বিকল এসক্যালেটর, লিফট। ফ্ল্যাস জ্বেলে বেরোলেন যাত্রীরা। মেট্রো চলাচল স্বাভাবিক ছিল, দাবি মেট্রো কর্তৃপক্ষের। 

ডিসেম্বরের শেষে শীতের ঝোড়ো ব্য়াটিং। চলতি মরশুমে প্রথমবার কলকাতায় ১৩ ডিগ্রির নীচে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯। দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনে পারদ ৭, দার্জিলিঙে ৪। 

15:16 PM (IST)  •  27 Dec 2025

West Bengal News Live: ফের CEO দফতরের তৃণমূলের প্রতিনিধি দল

ফের CEO দফতরের তৃণমূলের প্রতিনিধি দল। 'মুখে সময় দিচ্ছে কমিশন, বাস্তবে তা দিচ্ছে না'। 'পর্যাপ্ত সময় না দিয়েই শুনানি কমিশনের'। 'এই SIR-র মূল উদ্দেশ্যেই হল নাম বাদ দিয়ে দাও'। 'নলেজ সার্ভিসের নামে ভোটারদের ডেটা সংগ্রহ'। 'বেসরকারি সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের যোগ'। 'আজ কোথাও BLO-রা গ্রাউন্ডে নেই'। 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে'। 'একজন বয়স্ক মানুষ ৩০ কিমি হেঁটে ফর্ম জমা দিতে যাবেন?'। 'কয়েক হাজার জীবিতকে মৃত দেখানো হয়েছে'। 

14:44 PM (IST)  •  27 Dec 2025

WB News Live: তৃণমূল সাংসদের পর তৃণমূল বিধায়কের পরিবারকে শুনানিতে ডাক, SIR-শুনানির জন্য ডাক খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের পরিবারকে

তৃণমূল সাংসদের পর তৃণমূল বিধায়কের পরিবারকে শুনানিতে ডাক। SIR-শুনানির জন্য ডাক খণ্ডঘোষের তৃণমূল বিধায়কের পরিবারকে। খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের মা, ভাই ও তাঁর স্ত্রীকে শুনানিতে ডাক। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূল বিধায়কের। 'কমিশনকে কাজে লাগিয়ে মানসিক হেনস্থার চেষ্টা', অভিযোগ খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget