এক্সপ্লোর

Election Commission : পঞ্চায়েত ভোট জল্পনার মাঝেই জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

Panchayat Election:এবার ত্রিস্তর পঞ্চায়েতের ভোটে গ্রাম পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪টি।পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮টি এবং জেলা পরিষদের আসন ৯২৮টি।অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্য়া-৭২ হাজার ৮৩০ 

কলকাতা : ঠিক কবে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ? আপাতত রাজ্যের রাজনৈতিক মহলের পাশাপাশি জনসাধারণের মধ্যে ঘুরপাক খাচ্ছে সবথেকে বেশি যে প্রশ্ন। এমনিতেই চলতি মাসের শেষ পর্যন্ত বেড়েছে দুয়ারে সরকারের (Duare Sarkar) মেয়াদ। তাই ভোটের দিনক্ষণ ঘোষণা সম্ভবত মে মাসের শুরুর দিকে হতে পারে বলেই প্রত্যাশা। রাজনৈতিক মহলের একাংশের মতে, মে মাসের শেষের দিকেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। তবে নির্বাচন কমিশন যতক্ষণ না কোনও ইঙ্গিত দিচ্ছে, নিশ্চিতভাবে কিছু বলার জায়গা এখনও নেই। তবে নির্বাচনী গুঞ্জনের মাঝেই বিশেষ বৈঠকে বসছে নির্বাচন কমিশন।

জানা যাচ্ছে, আগামী ১৮ এপ্রিল রাজ্যের বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে জেলা শাসকদের (District Magistrates) সঙ্গে কমিশন বৈঠকে বসতে চলেছে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, গত মাসের শেষেই কলকাতা হাইকোর্টে বাধামুক্ত হয়েছিল পঞ্চায়েত নির্বাচন। আর চলতি মাসের শুরুতে সুপ্রিম কোর্টেও তা সবুজ সংকেত পেয়ে গিয়েছে। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, ভোটে আমরা বাধা দিতে পারি না।

প্রসঙ্গত, এবার ত্রিস্তর পঞ্চায়েতের ভোটে গ্রাম পঞ্চায়েত আসন ৬২ হাজার ৪০৪টি। পঞ্চায়েত সমিতির আসন ৯ হাজার ৪৯৮ টি এবং জেলা পরিষদের আসন ৯২৮ টি। অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েতের মোট আসন সংখ্য়া - ৭২ হাজার ৮৩০। এদিকে, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন আয়োজনের প্রসঙ্গে সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। ২০১৮ পঞ্চায়েতে রাজ্য পুলিশ দিয়ে আয়োজনের সময় মনোনয়ন পর্ব থেকে ভোটগণনা লাগামহীন হিংসার সাক্ষী হতে হয়েছিল রাজ্যকে। 

পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মূলত ওবিসির জাতিগণনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নির্বাচন কমিশনই। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়ে, সুপ্রিম কোর্টে যান শুভেন্দু অধিকারী। কিন্তু গত বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, ভোটে আমরা বাধা দিতে পারি না। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।

আরও পড়ুন- 'এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন বিচারপতি, ওঁর টার্গেট অভিষেক', পাল্টা আক্রমণ তৃণমূলের



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget