এক্সপ্লোর

Panchayat Poll : সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে 'মারধর', বিজেপি প্রার্থীর স্বামীকে মার ! দিকে দিকে এবার প্রত্যাহার-সন্ত্রাস

  মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপ দেওয়া অভিযোগসিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে 'মারধর'

রঞ্জিত হালদার, প্রদ্যোৎ সরকার, কলকাতা :পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশ নিয়ে বেনজির অশান্তির সাক্ষী থেকেছে বাংলা। ১৫ জুন ছিল মনোনয়ন পেশের শেষ দিন। এবার জেলা জেলা থেকে আসছে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ। 

বোমা-বন্দুক আর লেঠেল বাহিনী! এই ৩ ব্যারিকেড ব্যবহার করেই মনোনয়নপত্র পেশের সময় বিরোধীদের রুখবার অভিযোগ উঠেছিল। এবার পালা মনোনয়ন প্রত্যাহারের।  ফের বিরোধীদের দমিয়ে দিতে চাপ সৃষ্টির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

  মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপ দেওয়া অভিযোগ 

বারুইপুরে মনোনয়ন প্রত্যাহারে বিজেপি প্রার্থীকে চাপ দেওয়া অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। রাজি না হওয়ায় প্রার্থীর স্বামীকে বাইক থেকে নামিয়ে, মাঠে নিয়ে গিয়ে বাঁশ, রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 

বারুইপুরের বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের ৯৮ নম্বর বুথে বিজেপির প্রার্থী হয়েছেন কনকি হালদার। অভিযোগ, তৃণমূলের চাপের মুখেও মনোনয়ন প্রত্য়াহারে রাজি হননি ওই মহিলা প্রার্থী। তার জেরেই গতকাল তাঁর স্বামী প্রশান্ত হালদারকে তৃণমূলের ৪ দুষকৃতী বেধড়ক মারধর করে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।  

সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে 'মারধর'

অন্যদিকে আবার, নদিয়ার চাপড়ায় সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম প্রার্থীর পরিবারের ৫ জন হাসপাতালে ভর্তি। পরিবারের দাবি, ঘটনার পর থেকেই নিখোঁজ চাপড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সাহাজুদ্দিন শেখ। অভিযোগ, গতকাল এক সিপিএম কর্মীকে মারধরের প্রতিবাদ করায়, তৃণমূলের রোষের মুখে পড়ে বাম প্রার্থীর পরিবার। রাতে তৃণমূলের দুষকৃতীরা সিপিএম প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে মারধর করে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

 সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে হুমকি

এছাড়াও ঘটেছে আরও ঘটনা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর এবং কৃষ্ণপুর পঞ্চায়েত এলাকায় সিপিএম এবং আইএসএফ কর্মীরা চাঞ্চল্যকর অভিযোগ করছেন। তাঁদের দাবি, গভীর রাতে বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে তৃণমূল!                        

এদিকে পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় শুরু হল পুলিশের রুট মার্চ।  রাজারহাটের বিষ্ণুপুর ২ নম্বর ব্লকে সকাল সকাল রুট মার্চ। র‍্যাফ  নিয়ে রুট মার্চ করে রাজারহাট থানার পুলিশ। গ্রামে গ্রামে সকাল-বিকেল দু’ দফায় রুট মার্চ চলবে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget