এক্সপ্লোর

Dholahat News : আসবাব উড়ে সোজা মাঠে, জানলা সহ দেওয়াল ছিটকে দূরে,বাংলায় বিস্ফোরণের বলি ৬ মাসের শিশুও

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি নয়, বরং  প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে মজুত রাখা বাজি থেকেই প্রথম বিস্ফোরণ ঘটে।

কল্যাণী থেকে থেকে এগরা, মহেশতলা থেকে দত্তপুকুর। গত কয়েকবছরে মজুত বাজিতে বিস্ফোরণ বারবার প্রাণ কেড়েছে। এবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটেও মজুত বাজিতে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গেল সাতজনের। আগুনে ছারখার হয়ে গেল গোটা বাড়ি। মৃত্যু হল ৪ শিশু-সহ একই পরিবারের ৭জনের। খোঁজ মিলছে না আরও ৪ সদস্যের। ঝলসে গেল ৬ মাসের ২ শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা ! রেহাই পেলেন না কেউ! বিস্ফোরণ স্থলে গিয়ে এবিপি আনন্দ যা দেখল, তা গা শিউরে ওঠার মতো। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি নয়, বরং  প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে মজুত রাখা বাজি থেকেই প্রথম বিস্ফোরণ ঘটে। বাড়ির মধ্যেই ছিল বাজির কারখানা, দাবি স্থানীয়দের একাংশের। তবে বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে শব্দবাজি তৈরির জন্য কোনও অনুমতি এখন দেওয়া হয় না। দেওয়া হয় শুধুমাত্র গ্রিন আতসবাজি তৈরির অনুমতি। এখানে কি তবে বেআইনি ভাবে বাজি মজুত করা হত? প্রশ্ন উঠছে। বোমা তৈরি হত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। এদিকে লাইসেন্স থাকার পাল্টা দাবি করেছেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক।

রাত ৮.৩০ টা নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট। বিস্ফোরণের অভিঘাত ছিল এতটাই, দূর দূর থেকে শোনা যায় সেই শব্দ।   উড়ে যায় ছাদ। পুড়ে খাক হয়ে যায় বাড়ি। এত জোরে বিস্ফোরণ হয় যে, বাড়ির আসবারপত্র ছিটকে গিয়ে পড়ে পাশের মাঠে। জানলার গ্রল সহ দেওয়াল উড়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়।   ৪ শিশু সহ ৭ জন ঢলে পড়ে মৃত্যুর কোলে। ৬ মাসের শিশু অস্মিতা বণিক, অঙ্কিত বণিক, ৬ বছরের অনুষ্কা বণিক, ৯ বছরের অর্ণব বণিক শেষ হয়ে যায়। এছাড়া মৃত্যু হয় ২৮ বছর বয়সি সান্ত্বনা বণিক, ৬৫ বছরের অরবিন্দ বণিক এবং ৮০ বছরের প্রভাতী বণিকের। বসত বাড়িতে এত বাজি মজুত ছিল কেন? কোথায় ছিল নজরদারি? সেই প্রশ্ন উঠছে।  

এর আগেও একাধিকবার, মজুত বাজিতে বিস্ফোরণের জেরে অজস্র প্রাণহানি দেখেছে রাজ্যবাসী। নদিয়া থেকে হাওড়া পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা থেকে দক্ষিণ ২৪ পরগনা বারবার মজুত বাজি থেকে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড কেড়েছে প্রাণ ! তবে সেগুলি বেশিরভাগই বেআইনি বাজি কারখানার ঘটনা ! হালআমলে ৭ ফেব্রুয়ারি কল্যাণী রথতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়। ২০২৪ সালের ২৮ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে যান মহিলা-সহ ৩জন!  ২০২৪ সালের নভেম্বর মাসে হাওড়ার উলুবেড়িয়ায় বাড়িতে মজুত বাজি থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতগুলো ঘটনার পরও প্রশাসনের হুঁশ ফিরছে কোথায় ? 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget