এক্সপ্লোর

Fuel Price : এবার রাজ্যের ২৩টি জেলাতেই সেঞ্চুরি পার করল ডিজেল

গতকালই কলকাতায় ১০০ ছাড়িয়েছে ডিজেল। লিটারে ৩৫ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ৪৯ পয়সা।

কলকাতা : এবার রাজ্যের ২৩টি জেলাতেই সেঞ্চুরি পার করল ডিজেল। কলকাতায় পেট্রোল-ডিজেলের দামে সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে আজ শহরে পেট্রোলের নতুন দাম হয়েছে ১০৯ টাকা ১২ পয়সা। গতকালই কলকাতায় ১০০ ছাড়িয়েছে ডিজেল। লিটারে ৩৫ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম দাঁড়িয়েছে ১০০ টাকা ৪৯ পয়সা। 

পরিবহণ ক্ষেত্রের প্রাণধারা হল ডিজেল। সেই ডিজেল একশো পেরোতেই নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় খাদ্যপণ্য থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, সবকিছুরই দাম বেড়ে চলেছে। নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্তের পক্ষে এখন সংসার চালানোই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একদিকে হুহু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, অন্যদিকে সেঞ্চুরি পার করে রান গড়েই চলেছে ডিজেল। সাধারণ মানুষের হাহাকার, ' সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এখন দোকানে গেলে কেউ কিলোতে দাম বলে না। সব শয়ে দাম বলে।' 

পেট্রোলের দামেও বৃহস্পতিবার নতুন রেকর্ড হয়েছে! লিটারে ৩৩ পয়সা বেড়ে এদিন কলকাতায় পেট্রোলের দাম দাঁড়ায় ১০৮ টাকা ৭৮ পয়সা।  করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষ যখন আর্থিক সঙ্কটে, ঠিক তখনই জ্বালানির মূল্যবৃদ্ধির জ্বালা সইতে হচ্ছে সাধারণ মানুষকে। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার কালো ব্যাজ পরে কাজ করেন পেট্রোল পাম্পের মালিক ও কর্মীরা। কলকাতার বিভিন্ন পাম্পে দেখা যায় এই ছবি।
দেশের মধ্যে জ্বালানির দাম সর্বোচ্চ রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে পেট্রোল ১২০ টাকা ৮৯ পয়সা ও ডিজেল ১১১ টাকা ৭৭ পয়সা লিটার দরে বিক্রি হচ্ছে। পরিসংখ্যান বলছে, যেখানে গত ১১ বছরে দেশে পেট্রোলের দাম বেড়েছে ৬০ টাকা ৩৯ পয়সা, সেখানে গত ১০ মাসে পেট্রোল বেড়েছে ২৩ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে, গত ১১ বছরে ডিজেলের দাম যেখানে ৫৭ টাকা ৬৯ পয়সা বেড়েছে, সেখানে গত ১০ মাসে ডিজেল বেড়েছে ৩০ টাকা ১৩ পয়সা। 

ইতিমধ্যেই জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arabul Islam : তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'
তৃণমূল ছাড়লেন আরাবুল ! ভোট ঘোষণার পরের দিনই, বললেন, 'এখন দল আরাবুল ইসলামকে চেনে না'
Bengal Election Candidate Announcement Live:প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
West Bengal DA News: ভোটের মুখে বকেয়া DA, ৩ বছরের বকেয়া পাবেন কীভাবে? কবে, কীভাবে পাবেন ৭ বছর ৯ মাসের বকেয়া DA?
ভোটের মুখে বকেয়া DA, ৩ বছরের বকেয়া পাবেন কীভাবে? কবে, কীভাবে পাবেন ৭ বছর ৯ মাসের বকেয়া DA?
Kolkata Weather Update: শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি
শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget