এক্সপ্লোর

BJP News: ডায়মন্ড হারবারে বিজেপির কেন্দ্রীয় টিমকে ঘিরে বিক্ষোভ দলেরই ঘরছাড়াদের !

Central Team of BJP: তাঁদের সঙ্গে দেখা না করেই কেন্দ্রীয় টিম চলে যাচ্ছে, এই অভিযোগে তুলে বিক্ষোভ দেখান তাঁরা।

গৌতম মণ্ডল, আমতলা : আমতলায় বিজেপির অফিস থেকে বেরিয়ে আলতাবেড়িয়া যাওয়ার পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঘিরে বিক্ষোভ। বিজেপির কেন্দ্রীয় টিমকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপিরই ঘরছাড়াদের একাংশ। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীর বাড়িতে আশ্রয় নেওয়া ঘরছাড়া বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের সঙ্গে দেখা না করেই কেন্দ্রীয় টিম চলে যাচ্ছে, এই অভিযোগে তুলে বিক্ষোভ দেখান তাঁরা।

একনজরে ঘটনা-

এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। ভোটের ফল প্রকাশের পর থেকে তাঁর এখানে বেশকিছু মানুষ আশ্রয় নিয়েছেন। সেই সংখ্যাটা ৭০ থেকে ৮০ জন। এখানে এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে গিয়েছেন। কিন্তু, আজকের কর্মসূচি অনুযায়ী বিজেপির কেন্দ্রীয় দল আসে জেলা পার্টি অফিসে। এখানে বেশ কয়েকজনের সঙ্গে তাঁরা কথা বলেন। তাঁরা ঘরছাড়া এবং তাঁদের ওপর অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি কর্মীরা।

এরপর কেন্দ্রীয় দল আলতাবেড়িয়ার উদ্দেশে রওনা দেন। সেই পথেই আমতলায় অভিজিৎ দাসের বাড়ি পড়ে। তাঁর সেখানে যেসব ঘরছাড়া আশ্রয় নিয়েছেন, তাঁরা জানতে পারেন তাঁদের কাছে কেন্দ্রীয় দল আসবে না। সেইসময় তাঁরা ক্ষোভে ফুঁসতে থাকেন। তাঁরা রাস্তায় বেরিয়ে আসেন। কনভয় সেই রাস্তায় এলে সেখানে দাঁড়িয়ে পড়েন বিজেপির পুরুষ ও মহিলা কর্মী-সমর্থকরা। তাঁরা কনভয় আটকানোর চেষ্টা করেন। যদিও পুলিশ থাকায় সেই কনভয় আটকানো সম্ভব হয়নি। কিন্তু কেন্দ্রীয় দলে নেতৃত্ব দেওয়া বিপ্লব দেবের গাড়ি আটকে যায়। তাঁকে ঘিরে অনেকে কান্নায় ভেঙে পড়েন। বিজেপির কর্মী-সমর্থকরা বলেন, আপনি অন্তত ৫ মিনিটের জন্য হলেও এখানে আসুন। কারণ, এখানে প্রচুর ঘরছাড়া মানুষ রয়েছেন। আমরা কী দুঃখের মধ্যে আছি আপনারা সেটা দেখতে আসুন।

কিন্তু, বিপ্লব দেব গাড়ি থেকে নামেননি। তিনি শুধু নাম জেনে নিয়ে এক কর্মীকে আশ্বস্ত করেন। রাজনৈতিক মহল বলছে, এই পরিস্থিতিতে জেলা সভাপতি ও এখানকার বিজেপি প্রার্থীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ছবিটা আরও প্রকট হল।

এদিকে ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। বিচারপতি কৌশিক চন্দর ডিভিশন বেঞ্চের ৬ জুনের নির্দেশের প্রেক্ষিতে জমা পড়ল রিপোর্ট। ৬ জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্য পুলিশের DG-কে ই মেল করে অভিযোগ জানাতে পারবেন আক্রান্তরা। অভিযোগ খতিয়ে দেখে FIR করার নির্দেশ দেয় আদালত। রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্টে ৬ থেকে ১২ জুন পর্যন্ত ৫৬০টি অভিযোগ জমা পড়ার উল্লেখ রয়েছে। এর মধ্যে ১০৭টি FIR দায়ের হয়েছে, জানিয়েছে রাজ্য সরকার।

রিপোর্টে উল্লেখ, ৯২টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ পাওয়া যায়নি। ১১৪টি অভিযোগের ক্ষেত্রে অনুসন্ধান করে কোনও অপরাধ খুঁজে পাওয়া যায়নি এবং ১৮টি অভিযোগ ভোট-পরবর্তী সন্ত্রাসের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, রিপোর্টে জানিয়েছে রাজ্য সরকার। আদালতে দেওয়া রিপোর্টে উল্লেখ, ১৩৮টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, কাজ শেষ হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget