এক্সপ্লোর

Potato Price Update : অনির্দিষ্টকালের ধর্মঘট হচ্ছেই, আকাশ ছুঁতে পারে আলুর দাম

Mamata Banerjee: রাশ টানা যাচ্ছে না আলুর দামে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভিনরাজ্যে আলু রফতানিতে শুরু হয়েছে কড়াকড়ি।

কলকাতা : রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলোচনাতেও মেলেনি সুরাহা। তাই সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এই ধর্মঘট ডেকেছে। তাদের দাবিদাওয়া নিয়ে মন্ত্রী কোনও আশ্বাস দিতে না পারায় পরিকল্পিত কর্মসূচি জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। তারা অন্যান্য রাজ্যে আলু পাঠানো নিয়ে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছে। যদিও এই প্রতিবেদন লেখার সময় অবধি রাজ্য সরকারের তরফে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। 

এদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভ্যন্তরীণ চাহিদা না মেটা পর্যন্ত রাজ্যের তরফে অন্য রাজ্যে আলু ও পেঁয়াজ রফতানিতে অনুমতি দেওয়া হবে না। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা ধর্মঘট জারি রাখার সিদ্ধান্ত নেওয়ায় আগামী কয়েকদিনে বাজারে আলুর দাম আকাশ ছোঁয়ার আশঙ্কা রয়েছে। বাজরে গিয়ে হাতে ছেঁকা লাগতে পারে মধ্যবিত্তের। 

ইতিমধ্যেই পাইকারি বাজারে আলুর দামে নাভিঃশ্বাস উঠেছে রাজ্যের আমজনতার। জ্যোতি ও চন্দ্রমুখী আলু খোলা বাজারে যথাক্রমে ৩৫ ও ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রসঙ্গত, এদিন মন্ত্রীর সঙ্গে আলোচনায় কোনও সিদ্ধান্ত না হওয়ায় তিন মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয় বার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ব্যানারে ধর্মঘট ডাকলেন আলু ব্যবসায়ীরা। এর আগে গত অগাস্ট মাসে তাঁরা ধর্মঘট ডেকেছিলেন। 

সমিতির তরফে এক প্রতিনিধি জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যের হিমঘরগুলিতে ৬.৫ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। ডিসেম্বরে অভ্যন্তরীণ চাহিদার ৩ লক্ষ মেট্রিক টনের থেকে যা অনেকটাই বেশি। সেই কারণে, রাজ্যের তরফে অন্য রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা সম্পূর্ণ রূপে অযৌক্তিক।

আলু কিনতে গিয়ে আগুন-বাজারে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্ত মানুষের। আলুর সঙ্গে ছেঁকা দিচ্ছে পেঁয়াজও। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে টাস্ক ফোর্স -- সবই আছে। কিন্তু কারও অভিযানে যে কোনও কাজ হয়নি, তা বাজারে গেলে হাড়ে হাড়ে টের পেয়েছে মধ্যবিত্ত মানুষ। এই প্রক্ষিতে সরকারকে না জানিয়ে কেন আলু রফতানি করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে গত বৃহস্পতিবারই ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নবান্নে মুখ্যসচিব বৈঠকে বসেন পুলিশ, বাজার সমিতি ও টাস্ক ফোর্সের সঙ্গে। বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রী অনুমতি না দিলে ভিনরাজ্যে আলু রফতানি হবে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget