এক্সপ্লোর

Rama Navami: রামনবমীতে অশান্তি, রাজ্য সরকারের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট

Rama Navami, High Court: আদালতের তরফে বলা হয়, রাজ্য টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যাবে, সেখানে পক্ষে রায় না পেলেও আদালতের নির্দেশ মানবে না এটা হতে পারে না।

সৌভিক মজুমদার, কলকাতা: রামনবমীর (Rama Navami) মামলায় রাজ্যের (West Bengal) ভূমিকায় ক্ষোভ আদালতের (Calcutta High Court)। ক্ষোভপ্রকাশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। 

আদালতের তরফে বলা হয়, 'হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে লাখ লাখ টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন আপনারা(রাজ্য)। সুপ্রিম কোর্টের রায় আপনাদের বিপক্ষে গিয়েছে। এখন আর কোনওভাবে এই আদালত আপনাদের মামলার মধ্যে ঢুকবে না', মন্তব্য বিচারপতির।                            

এদিন বিচারপতি বলেন, আগে এনআইএ-কে নথি হস্তান্তর করুন, তারপর দেখব। রাজ্য টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যাবে, সেখানে পক্ষে রায় না পেলেও আদালতের নির্দেশ মানবে না এটা হতে পারে না, আদালতের নির্দেশ পালন না করে আপনারা বিষয়টিকে আরও জটিল করছেন,  মন্তব্য বিচারপতির। 

গত মার্চ মাসে, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলায় দফায় দফায় অশান্তি হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায়, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় NIA-কে তদন্তভার দেয়।                                            

আরও পড়ুন, 'টাকার দিকে না তাকিয়ে রোগী এলে ব্যবস্থা নিন', ডেঙ্গি নিয়ে নার্সিংহোম-হাসপাতালগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

এরপর, NIA তদন্তের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের এই আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। NIA তদন্তের বিষয়টি হাইকোর্টের ওপরেই ছেড়ে রাখে সর্বোচ্চ আদালত। যে আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবার কার্যত একই আবেদন জানিয়ে, তারা দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর বেঞ্চে।

মামলার তদন্তভার গ্রহণের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা খারিজের আবেদন জানানো হয়। ওই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যদি কোনও পদক্ষেপ করা হয়ে থাকে, তার উপরও স্থগিতাদেশ জারির আর্জি জানানো হয়।

অন্যদিকে ইতিমধ্যেই, বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মামলা দায়ের করেছে NIA। তারওপর সুপ্রিম কোর্টের নির্দেশের পর, NIA-কে ঠেকাতে রাজ্য সরকার ফের হাইকোর্টের দ্বারস্থ হওয়ায়, স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

 

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget