এক্সপ্লোর

Encephalitis in West Bengal: এনসেফ্যালাইটিসে দেশের মধ্যে তৃতীয় বাংলা, রাজ্যে বাড়ছে মশাবাহিত রোগের দাপট

Kolkata News: ডেঙ্গি, ম্যালেরিয়া, এনসেফ্যালাইটিসের মতো মশাবাহিত রোগের দাপট রাজ্যে কী ভাবে জাল বিস্তার করছে, উঠে এল সরকারি পরিসংখ্যানে।

সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: উদ্বেগজনক হারে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। তার মধ্যে কলেরারও হদিশ মিলেছে। এ বার রাজ্যে মশাবাহিত রোগের বাড়বাড়ন্তও নজরে এল। ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুযায়ী, এনসেফ্যালাইটিসে (Encephalitis) আক্রান্তের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে  রয়েছে বাংলা (Encephalitis in West Bengal)। মৃত্যুর নিরিখে রয়েছে দ্বিতীয় স্থানে। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বেড়েছে ম্যালেরিয়ার (Malaria) প্রকোপও।

রাজ্যে মশাবাহিত রোগের দাপট

বর্ষায় জমা জল নিয়ে লাগাতার সতর্কতা অভিযান চলছে। তার মধ্যেই চলছে মশাবাহিত রোগের (Mosquito-Borne Diseases) দাপটের কথা উঠে এল। ডেঙ্গি, ম্যালেরিয়া, এনসেফ্যালাইটিসের মতো মশাবাহিত রোগের দাপট রাজ্যে কী ভাবে জাল বিস্তার করছে, উঠে এল সরকারি পরিসংখ্যানে। সেই অনুযায়ী, চলতি বছর জুন মাস পর্যন্ত রাজ্যে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমে আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। এনসেফ্যালাইটিসে আক্রান্তের নিরিখে দেশে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। ঝাড়খণ্ড রয়েছে দ্বিতীয় স্থানে।

এনসেফ্যালাইটিসে মৃত্যুর নিরিখে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। প্রথম স্থানে রয়েছে অসম। এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কলকাতার থেকে জেলায় ডেঙ্গির প্রভাব বেশি দেখা যাচ্ছে। ওখানে ড্রেনেজ সিস্টেম সেভাবে নেই। কেএমডিএ লাগোয়া জেলায় নজরদারির জন্য বলেছি।"

আরও পড়ুন: Cholera In Kolkata : করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই শহরে আরেক ভয়াবহ রোগ

চিকিৎসকরা জানিয়েছেন, কিউলেক্স মশার কামড়ে হওয়া এনসেফ্যালাইটিসে জ্বরের সঙ্গে স্নায়বিক সমস্যা তৈরি হয়। তার জেরে অনেকের মধ্যেই দেখা যায়। ভুল বকা, খিঁচুনি, স্মৃতিভ্রংশ, কথা বন্ধ, হাত-পা অসাড় এবং আচ্ছন্ন ভাবের মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, "অনেক ধরনের সংক্রমণ হতে পারে। আমরা যখন চিহ্নিত করতে পারি না তখন অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোম বলি। চিহ্নিত হলে তখন বলি জাপানি এনসেফ্যালাইটিস বা অন্য কিছু।"

ম্যালেরিয়া, এনসেফালাইটিসের বাড়বাড়ন্ত

একই ভাবে, ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুযায়ী, ম্যালেরিয়ার প্রকোপও বেড়েছে বাংলায়। গত এপ্রিল পর্যন্ত রাজ্যে সাধারণ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার জনের বেশি, মোট ১ হাজার ৬০১ জন। প্রাণঘাতী ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ২৫৯।  সাধারণ ম্যালেরিয়ায় আক্রান্তের নিরিখে দেশে ৬ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় বলেন, "ম্যালেরিয়া মোকাবিলায় যে কাজ করা হত, ২ বছরে তা বাধাপ্রাপ্ত হয়েছে। এটা তারই ফলশ্রুতি।" প্রশাসন কী ভাবে পরিস্থিতি সামাল দেয়, সেদিকেই তাকিয়ে চিকিৎসক মহল।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget