এক্সপ্লোর

CBI Slapped : 'গ্রাউন্ড লেভেলে তদন্ত করুন' নিয়োগ দুর্নীতির তদন্তের ফের আদালতে প্রশ্নের মুখে CBI

Recruitment Scam : অভিযুক্ত সরকারি আধিকারিক কারা ? এক বছরেও তাঁদের খোঁজ পেলেন না !

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতিতে তদন্তের অগ্রগতি নিয়ে ফের আদালতে প্রশ্নের মুখে পড়ল CBI। তবে তাদের তদন্তকারী অফিসারের প্রশংসাও করলেন, বিশেষ CBI আদালতের বিচারক। অভিযুক্ত সরকারি অফিসারদের নাম প্রকাশ্যে বলা যাবে না, কেস ডায়েরিতে উল্লেখ আছে। ED-র পর এবার আদালতে একই সুরে বলল CBI-ও।

আদালতে ফের প্রশ্নের মুখে পড়ল CBI

তদন্ত যাই হোক না কেন, স্বচ্ছ হওয়া উচিত। গ্রাউন্ড লেভেলে তদন্ত করুন। অভিযুক্ত সরকারি আধিকারিক কারা ? এক বছরেও তাঁদের খোঁজ পেলেন না ! পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যর পর আরও জীবনকৃষ্ণ সাহাকেও গ্রেফতার করেছে তারা। আরও এক বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও তদন্তের ভার এসেছে কাঁধে। কিন্তু এতকিছুর পরও, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে ফের প্রশ্নের মুখে পড়ল CBI।

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও ধৃত কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু অভিষেককে জিজ্ঞাসাবাদের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। তবে কুন্তল ঘোষের ক্ষেত্রে তা না দেওয়ায়, তাঁকে জেলে গিয়ে জেরা করে CBI. এই প্রসঙ্গে এদিন CBI-এর তদন্তকারী অফিসারকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় কার্যত ভর্ৎসনা করে বলেন, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের বিষয়টি আপনি আমাকে জানাননি কেন ?  CBI-এর আইনজীবীর উদ্দেশে বিচারক বলেন - গ্রাউন্ড লেভেলে তদন্ত না করলে, ওঁদের কত দিন হেফাজতে রাখতে পারবেন? প্রাক্তন মন্ত্রী ও একাধিক বিধায়ককে গ্রেফতার করেছে CBI। স্কুলে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে, নাম জড়িয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অস্থায়ী কর্মী অর্ণব বসুরও।

এদিন CBI-এর আইনজীবীর কাছে বিচারক জানতে চান, নিয়োগ দুর্নীতিতে আর কোন সরকারি আধিকারিক জড়িত আছেন? বারবার জানতে চাইছি, বলছেন না কেন? কী চলছে এসব? এক বছর হয়ে গেছে, এখনও কাউকে খুঁজে পেলেন না ? উত্তরে CBI-এর তরফে দাবি করা হয় (আইনজীবী), তদন্ত চলছে। এদিন CBI-এর বিরুদ্ধে আদালতে সরব হন কুন্তল ঘোষের আইনজীবীও। তাঁর অভিযোগ, এদিনও লক আপে দু-একজন ব্যক্তি তাঁর মক্কেলকে হুমকি দিয়েছে। তাতে আতঙ্কে রয়েছেন কুন্তল।
বার বার বলা হচ্ছে অজানা আধিকারিকের সঙ্গে যোগসাজসে আমার মক্কেল ষড়যন্ত্র করেছেন, কিন্তু এতদিনেও সেই অজানা আধিকারিকদের নাম জানা গেল না। অন্যদিকে বিচারক CBI-এর উদ্দেশে বলেন, ওই সমস্ত অভিযুক্ত সরকারি আধিকারিকদের সামনে না নিয়ে এলে, তদন্ত এগিয়ে নিয়ে যাবেন কীভাবে?  কারা ওই সরকারি আধিকারিক? নাম না বললে, ষড়যন্ত্রের কথা কীভাবে বলবেন? তবে CBI-এর তদন্তকারী অফিসার ওয়াসিম আক্রমের প্রশংসা করেও বিচারক বলেন, আপনার কাজ নিঃসন্দেহে ভাল, কিন্তু নাম সামনে নিয়ে আসুন। 

তার উত্তর দিতে গিয়ে, এবার ED-র পর CBI-এর আইনজীবীও আদালতে বলেন, তদন্তের স্বার্থে নাম প্রকাশ্যে বলছি না। কেস ডায়েরি দেখে নিন, দয়া করে প্রথম পাতা দেখবেন। এরপর প্রায় ৫ মিনিট ধরে কেস ডায়েরি দেখেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। সবপক্ষের সওয়াল জবাব শোনার পর, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে ২৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। অন্যদিকে শান্তি প্রসাদ সিন্হা এবং আব্দুল খালেককে চৌঠা মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- 'মুখ্য়মন্ত্রীর কল রেকর্ড প্রকাশ্য়ে আনতে চাই না, আদালতে যাক তৃণমূল', ফোন বিতর্কে চ্যালেঞ্জ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget