এক্সপ্লোর

West Bengal Saline Controversy : 'গাফিলতি ছিল, অপারেশনের সময় ছিলেন না RMO', CID রিপোর্টের ভিত্তিতে ১২ জনকে সাসপেন্ড করল নবান্ন

'সেদিন অপারেশন করেছিলেন ট্রেনি চিকিৎসকরা, দায়িত্বে থাকা আরএমও  ছিলেন না অপারেশনের সময়' দাবি সিআইডি রিপোর্টে

কলকাতা : স্যালাইনকাণ্ডে তোলপাড় রাজ্য। প্রসূতি মৃত্যুর দায় কার ? নিম্নমানের স্যালাইন ব্যবহারেই কি ঘটে গেল এতবড় বিপর্যয় ? নাকি এর পেছনে আছে চিকিৎসকদের গা-ফিলতিও? উঠেছে প্রশ্ন। এই নিয়ে বৃহস্পতিবারই রিপোর্ট জমা দেয় সিআইডি। তারপর দ্বিপ্রহরে এই বিষয়ে মুখ খোলে নবান্ন। 

মুখ্য সচিব মনোজ পন্থ জানান, এই বিষয়ে ২ রকমের তদন্ত করা হয়েছে। একদিকে ঘটনার শিকড়ে পৌঁছতে মেদিনীপুরে পাঠানো হয়েছে 'সিনিয়র চিকিৎসকদের একটি দলকে। তাঁরা যেমন সবদিক খতিয়ে দেখেছেন, তেমনই তদন্ত করেছেন সিআইডি আধিকারিকরা। সেই রিপোর্টে গাফিলতি সামনে এসেছে বলে দাবি করে নবান্ন। পন্থ জানান, সেদিন ২ টি ওটি টেবিলে অপারেশন করা হয়েছিল। যে RMO বা ডাক্তার ডিউটিতে ছিলেন, তাঁরা রোগীকে দেখতে যাননি, অস্ত্রোপচারের সময়ও যাননি। তাই অস্ত্রোপচারের পদ্ধতি ঠিকমত অনুসরণ করা হয়নি বলে রিপোর্টে দাবি করা হয়েছে। সিআইডি তথ্য প্রমাণ খতিয়ে দেখে, হাসপাতালের অনেকের সঙ্গে কথা বলেই দাবি করেছে, অপারেশনের সময় 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল ' মানা হয়নি। সেদিন অপারেশন করেছিলেন ট্রেনি চিকিৎসকরা, দায়িত্বে থাকা আরএমও  ছিলেন না অপারেশনের সময়।  জানানো হয়েছে রাজ্যের তদন্ত রিপোর্টে। 

স্যালাইনকাণ্ডে বৃহস্পতিবার রিপোর্ট জমা দেয় CID। মেদিনীপুর মেডিক্যাল কলেজে গিয়ে তদন্তে যান DSP পদমর্যাদার এক অফিসার। তদন্তকারী কথা বলেন RMO, ২ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, ময়নাতদন্তকারী চিকিৎসক, চারজন নার্স, সুপার ও অধ্যক্ষের সঙ্গে।  তারপর তিনি মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেন। এই রিপোর্টেই দাবি, CID আধিকারিক। সূত্রের খবর, অস্ত্রোপচারের সময় সিনিয়র ডাক্তার ছিলেন কি না, অস্ত্রোপচার জুনিয়র ডাক্তাররা করেছিলেন কি না, কোনও গাফিলতি ছিল কি না, তার উল্লেখ রয়েছে CID রিপোর্টে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, সেদিন 'গাফিলতি সামনে এসেছে'। 

দায়িত্বে থাকা যে যাঁরা অপারেশনের সময় হাজির ছিলেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে নবান্ন। সবদিক খতিয়ে দেখে চিকিৎসায় গা-ফিলতির অভিযোগে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হচ্ছে। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওটি-র গেট পর্যন্ত কেন সিসিটিভি থাকবে না? গাফিলতি থাকলে তা ফৌজদারি অপরাধ। কেস টু কেস সেটা খতিয়ে দেখতে হবে। ওটি পর্যন্ত সিসিটিভি অবিলম্বে লাগাতে হবে। না মানলে, হাত জোড় করে বলব অন্য রাজ্যে যান'। 

আরও পড়ুন : 

ভুলের দায় চিকিৎসকদের নয়? কী বলছে মেদিনীপুর মেডিক্যালের মৃতার ময়নাতদন্তের রিপোর্ট?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget