এক্সপ্লোর

West Bengal School: অলচিকি ভাষায় পঠনপাঠনের জন্য ৫ বছরে ৫০০টি স্কুল তৈরির সিদ্ধান্ত

West Bengal School: ওই স্কুলগুলিতে দেড় হাজার প্যারাটিচার নিয়োগ করা হবে। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ও কুরমালি ভাষায় পঠনপাঠনের ৫ বছরে ১০০টি নতুন স্কুল তৈরি হবে।

শিলিগুড়ি: অলচিকি ভাষায় পঠনপাঠনের জন্য ৫ বছরে ৫০০টি স্কুল তৈরি করে দেওয়া হবে। শিলিগুড়ির উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত। গতকাল, উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। এদিন বৈঠকে বসেন আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মানুষের জন্য ৫ বছরে ২০ লক্ষ ঘর তৈরি  যাঁদের মাটির বাড়ি রয়েছে, সেগুলি পাকা করা হবে। আদিবাসী সম্প্রদায়ের জাহের থান ও মাজি থানের দরিদ্র মাজিরা প্রতি মাসে ১ হাজার টাকা করে ভাতা পাবেন। অলচিকি ভাষায় পঠনপাঠনের জন্য ৫ বছরে ৫০০টি স্কুল তৈরি এবং তাতে দেড় হাজার প্যারাটিচার নিয়োগ করা হবে। নেপালি, হিন্দি, উর্দু, কামতাপুরি ও কুরমালি ভাষায় পঠনপাঠনের ৫ বছরে ১০০টি নতুন স্কুল তৈরি হবে। SC, ST ও গরিবদের জন্য ৩ বছরে ১০০টি নতুন ইংরেজি মাধ্যমের স্কুল তৈরির সিদ্ধান্তও এদিন নেওয়া হয়েছে।

সরকারি অনুষ্ঠানে কার্যত নজিরবিহীন ঘটনা। আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে আমন্ত্রণ জানানো হল ৩ বিজেপি নেতাকে।   উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত হলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ। রাজ্যে ক্ষমতায় আসার পর জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী-আমলা থেকে শুরু করে, পুলিশ কর্তা, তৃণমূলের জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হলেও, বিরোধীদের অভিযোগ, তাদের জনপ্রতিনিধিদের কোনওদিনও আমন্ত্রণ জানানো হয়নি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে বিজেপির ৩ নেতাকে আমন্ত্রণ জানানো হয়। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দশরথ তিরকে। এবং বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। এদের মধ্যে একমাত্র খগেন মুর্মু বৈঠকে যোগ দেন।

লোকসভা ভোটের পর গত বিধানসভা ভোটেও উত্তরবঙ্গে ভাল ফল করেছে বিজেপি। তবে ২৪ ঘণ্টা আগে, শিলিগুড়ির পুরভোটে বিপুল ভোটে জিতে প্রথমবার বোর্ড গড়তে চলেছে তৃণমূল। তৃণমূল সূত্রে দাবি, উত্তরবঙ্গে বিজেপির একাধিক জন প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বেশ কয়েকজনের তৃণমূলে যোগদান ঘিরে জল্পনাও শুরু হয়েছে। এই অবস্থায় সরকারি বৈঠকে বিরোধী বিজেপি নেতাদের আমন্ত্রণ ও সেখানে বিজেপি সাংসদের যোগদানকে যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুন: Group D: গ্রুপ ডি-র বেতন বন্ধের নির্দেশের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget