এক্সপ্লোর

Adino Virus : ডায়ারিয়া, বমি, পেট ব্যথায় আক্রান্ত শিশু? অ্যাডিনো ভাইরাস নয় তো! বাড়ছে উদ্বেগ, সতর্কবার্তা চিকিৎসকদের

Child Health : ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে শিশু হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ভিড়। অনেক ক্ষেত্রে ICU, এমনকি ভেন্টিলেশনে পর্যন্ত রাখতে হচ্ছে আক্রান্তদের।

সন্দীপ সরকার, কলকাতা : উদ্বেগ বাড়ছে অ্যাডিনো ভাইরাসের (Adino Virus) সংক্রমণ নিয়ে। শুধুমাত্র পার্ক সার্কাসের ইনস্টিটিউ অফ চাইল্ড হেলথে (Institute of Child Health) এর উপসর্গ নিয়ে অন্তত ৫০ জন শিশু ভর্তি হয়েছে, দাবি চিকিৎসকদের। সঠিক সময়ে রোগ নির্ণয় না হলে, প্রাণঘাতী হতে পারে অ্যাডিনো ভাইরাস, বলছেন চিকিৎসকরা।

নতুন আতঙ্ক

ডেঙ্গির (Dengue) রেশ কাটতে না কাটতেই, এবার আতঙ্কের কেন্দ্রবিন্দুতে অ্যাডিনো ভাইরাস। ইতিমধ্যে এই ভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে শিশু হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ভিড়। অনেক ক্ষেত্রে ICU, এমনকি ভেন্টিলেশনে পর্যন্ত রাখতে হচ্ছে আক্রান্তদের। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে উপসর্গ মূলত ফ্লু-এর মতোই।           

কী কী উপসর্গ

জ্বর, গলা ব্যথা, বুকে সর্দি বসে যাওয়া, ফুসফুসে সংক্রমণ, চোখ লাল হয়ে যাওয়া, ডায়ারিয়া, বমি, পেট ব্যথা। গত এক মাসে, শুধুমাত্র পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে অন্তত ৫০ জন শিশু এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। চিকিৎসকদের দাবি, এই মুহূর্তে পেডিয়াট্রিক ICU-তে ভর্তি রয়েছে ৩ জন। যার মধ্যে ২ জন রয়েছে ভেন্টিলেশনে। জেনারেল ওয়ার্ডে ভর্তি রয়েছে ১০ জন।

বাঁকুড়ার ইন্দাসের বছর ১১-র এক বালিকা, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ দিন ধরে ভর্তি রয়েছে পার্কসার্কাসের ইনস্টিটিউ অফ চাইল্ড হেলফে। অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখতে হয়েছে তাকে। সঠিক সময়ে রোগ নির্ণয় না হলে, প্রাণঘাতী হতে পারে অ্যাডিনো ভাইরাস, বলছেন চিকিৎসকরা। 

প্রসঙ্গত, রাজ্যে বাড়ছে হুপিং কাশি আক্রান্তের সংখ্যাও। একটা সময় ছিল, যখন হুপিং কাশি নামটা শুনলেই ভয়ের উদ্রেক হত! এর সঙ্গে লড়াই করতে ১৯৭৮ সালে দেশে শুরু হয় DTP অর্থাৎ Diptheria-Tetanus-Pertussis triple-antigen-এর ভ্যাকসিনেশন। বর্তমানে সদ্যোজাতদের এই ভ্যাকসিন প্রথম দেওয়া হয় জন্মের দেড় থেকে দু মাসের মধ্যে। তারপর, ৪ মাস, ৬ মাস ও ১৮ মাস বয়সে এই ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়।  

একদিকে, চিকেন পক্সে রাজ্যে গত দেড় মাসে মৃত্যু হয়েছে ৬ জনের। আতঙ্ক বাড়ছে হুপিং কাশির সংক্রমণ নিয়ে। এবার উদ্বেগ অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ নিয়েও।

আরও পড়ুন- রিমোট ভোটিং নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল, থমকে গেল কার্যকারিতা দেখানোর কাজ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget