এক্সপ্লোর

Remote Voting Issue : রিমোট ভোটিং নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল, থমকে গেল কার্যকারিতা দেখানোর কাজ

National Election Commission : ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব দলকে RVM নিয়ে মতামত জানানোর কথা বলেছে জাতীয় নির্বাচন কমিশন। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : রিমোট ভোটিং সিস্টেম ( Remote Voting System) নিয়ে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) ডাকা বৈঠকে একাধিক প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের বক্তব্য, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত ? সে নিয়ে কোনও সঠিক তথ্য নেই। তাদের আশঙ্কা, অন্য রাজ্য থেকে ভোট দিলে, সেখানকার শাসক দলের দ্বারা ভোটারের প্রভাবিত হতে পারে। তৃণমূলের আশঙ্কার পক্ষে সরব হন আরও কয়েকটি বিরোধী দলও।

কী কী শঙ্কা

বৈঠকে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, নির্বাচনের আদর্শ আচরণবিধি, সাইবার হানার আশঙ্কার মতো একাধিক প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল। বিরোধীরা আপত্তি জানানোর পর, কীভাবে রিমোট ইভিএম (Remote EVM) কাজ করে, তা আর আজ দেখানো হয়নি। তবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব দলকে RVM নিয়ে মতামত জানানোর কথা বলেছে জাতীয় নির্বাচন কমিশন। 

ভোট দেননি অনেকেই, তাই রিমোট ভোটিং, বলছে কমিশন

২০১৯-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election) প্রায় ৩০ কোটি নাগরিক ভোটদান থেকে বিরত ছিলেন। নানা কাজে ভিন রাজ্যে থাকা ভোটারদের, মত প্রকাশ করতে না পারাটা যার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এই প্রেক্ষাপটে রিমোট ইলেট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের কথা ভাবে জাতীয় নির্বাচন কমিশন। এর মাধ্যমে ভিনরাজ্যে বসেই কোনও ভোটার, তাঁর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

আলোচনায় সরব বিরোধীরা

রিমোট ভোটিং সিস্টেম নিয়ে নিয়ে আলোচনার জন্য সোমবার ৮টি জাতীয় এবং ৫৭টি রাজ্যস্তরের রাজনৈতিক দলকে বৈঠকে ডেকেছিল কমিশন। সূত্রের খবর, বৈঠকে কংগ্রেস (Congress), তৃণমূল কংগ্রেস (TMC)-সহ প্রায় সিংহভাগ বিরোধী দলই এই রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিরোধিতা করেছে। কোনও রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিকের সংখ্যা, মডেল কোড অফ কনডাক্ট, সাইবার হানার আশঙ্কার মতো একাধিক প্রশ্ন তুলেছে তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র-রা তৃণমূলের প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন নির্বাচন কমিশনের যে বৈঠকে। যারা বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকের সামনে রিমোট ভোটিং নিয়ে ঘাসফুল শিবিরের শঙ্কাগুলি তুলে ধরেন।

বিরোধীরা আপত্তি জানানোর পর, কীভাবে এই আরভিএম কাজ করে, তা এদিন আর দেখানো হয়নি। প্রথমে রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে ৩১ জানুয়ারির মধ্যে সব রাজনৈতিক দলকে মতামত জানানোর কথা জানিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এদিন সেই সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget