এক্সপ্লোর

Accident : রাজ্যের চার জেলায় ৫ টি পথ দুর্ঘটনা, এক দম্পতি সহ মৃত ৭ জন

West Bengal News : রাজ্যের একাধিক জায়গায় একইসঙ্গে দুর্ঘটনার জন্য যান শাসনে পর্যাপ্ত নজরদারির অভাবেই কি কারণ ? প্রশ্ন উঠছে।

রাজীব চৌধুরী, কমলকৃষ্ণ দে, সৌরভ বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও হুগলি : মাত্র সাড়ে ৩ ঘণ্টার ব্যবধানে চার জেলায় ৫টি পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ চলে গেল এক দম্পতি-সহ ৭ জনের। এদের মধ্যে মুর্শিদাবাদের (Murshidabad) দুই জায়গায় ডাম্পারের ধাক্কায় ৪ জনের মৃত্যু হয়। শক্তিগড়ে (Shaktighar) বেপরোয়া ট্রাক পিষে দেয় বাইক আরোহী দম্পতিকে। রাজ্যের একাধিক জায়গায় একইসঙ্গে দুর্ঘটনার জন্য যান শাসনে পর্যাপ্ত নজরদারির অভাবেই কি কারণ ? প্রশ্ন উঠছে।

মুর্শিদাবাদের সাগরদিঘির ছামুগ্রামে ছাই বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা-সহ ৩ স্কুটার আরোহীর। বুধবার রাত পৌনে ১০ টা নাগাদ সাগরদিঘি থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাই নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল ডাম্পার। সাগরদিঘি-রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা স্কুটারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।

কয়েক ঘণ্টার মধ্যেই রাত দেড় টা নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে যায় আরেকটি দুর্ঘটনা। বেসরকারি বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাস চালকের। আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রী। 

প্রায় ওই একই সময়ে ১৮০ কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরে মর্মান্তিক মৃত্যু হয় লরি চালকের। পুলিশ সূত্রে খবর, ফুলবাগান মোড়ে রেল গেটের সামনে রেলের হাইটেনশন তারে আটকে যায় পণ্যবোঝাই লরি। চালক নেমে তার ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। 

এদিকে, পূর্ব বর্ধমানের শক্তিগড়ে বাইক আরোহীকে পিষে দিল বেপরোয়া ট্রাক। তারাপীঠে পুজো দিয়ে ফেরার পথে, জাতীয় সড়কে পিছন থেকে ধাক্কা মারে ট্রাক। 

দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুরে বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ আরও একটি দুর্ঘটনা ঘটে। বাসন্তী হাইওয়েতে সরকারি বাসের সঙ্গে মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন মোটরভ্যানের ৭ জন যাত্রী। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সরকারি বাসের চালককে আটক করেছে ভাঙড় থানার পুলিশ।

আরও পড়ুন- রেলকর্মীর পোশাক, আইডি কার্ড নিয়ে স্টেশনেই ভুয়ো টিকিট পরীক্ষকের রমরমা কারবার !

এদিকে, জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। কোলাঘাটে বাসের চাকা ফেটে বিপত্তি। তার পরই নিমেষে ঘটে যায় সবকিছু। প্রথমে ডাম্পারের পিছনে ধাক্কা মারে বাসটি। তার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢুকে যায় একটি গ্যারেজে।  তাতে মোট পাঁচটি গাড়ি কার্যত দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাণহানি এড়ানো গিয়েছে কোনও রকমে।

আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

সেরা শিরোনাম

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede Incident: ২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
২৭ তারিখের আগে আত্মসমর্পণ করতে বারণ করা হয়েছিল? চোরবাগানকাণ্ডে ধৃত বাবু, মুখ খুললেন স্ত্রী
Mandarmani Death : ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
ফের মৃত্যু মন্দারমণিতে, তলিয়ে গেলেন ২ ব্যক্তি, কীভাবে ঘটল দুর্ঘটনা?
Chorbagan stampede: ২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট
২৪টি এসি থাকলেও, হচ্ছিল না পর্যাপ্ত কুলিং! তৈরি হয় দমবন্ধ করা পরিস্থিতি! চোরবাগানের বিস্ফোরক ফরেন্সিক রিপোর্ট

ভিডিও

BJP News: নভেম্বরে কলকাতা, হাওড়ায় পুরভোটের সম্ভাবনা, আজ ও কাল প্রার্থী নিয়ে বৈঠক।Municipal Election
Jalpaiguri News: ধূপগুড়িতে CPM-র পার্টি অফিসে হামলার অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget