এক্সপ্লোর

SIR West Bengal: CEO দফতরে কেন্দ্রীয় বাহিনী! বাড়ছে নিরাপত্তা, SIR শুনানির প্রথম দিন কী এমন হল?

নির্দেশ মেনে শনিবার থেকে দপ্তরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা: বেশ অনেকদিন আগে থেকেই রাজ্যের মুখ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেই উদ্বেগের ভিত্তিতেই কলকাতায় সিইও দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা বদলের নির্দেশ দেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। SIR শুনানির প্রথম দিনই CEO দফতরে কেন্দ্রীয় বাহিনী। 

নির্দেশ মেনে শনিবার থেকে দপ্তরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে কেন্দ্রীয় বাহিনী। এতদিন এই দায়িত্ব ছিল রাজ্য পুলিশের হাতে। অন্যদিকে, মনোজকুমার আগরওয়ালকে ওয়াই প্লাস ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। 

SIR-আবহে ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। ৩০ ডিসেম্বর রাজ্যে আসছে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। শুনানির কাজ খতিয়ে দেখবেন ডেপুটি নির্বাচন কমিশনার। জরুরি পর্যায়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। ৩১ ডিসেম্বর ফিরে যাবেন দিল্লিতে: নির্বাচন কমিশন। জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকবেন দুই আধিকারিকও। 

গত কয়েকদিনে দফায় দফায় ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ দেখান। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। এরপরেই কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আনা হচ্ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও দপ্তরকে। তাৎপর্যপূর্ণভাবে আজ শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে শুনানি পর্ব। সেদিনই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরাও সিইও দপ্তরে যান। জানা গিয়েছে, ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। 

এসআইআর-র কাজ চলাকালিন একাধিকবার দেখা গিয়েছে সিইও দফতরের সামনে বিক্ষোভ। বিএলওরা নিজেদের দাবি নিয়ে সিইও দফতরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। একপরেই নিরাপত্তার দাবি জানানো হয়েছিল। এবার থেকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলছে সিইও দফতর। সূত্রের খবর, প্রতিদিন ৪ থেকে ৫ জনের এক একটি দল দায়িত্ব থাকবে সিইও দফতরের নিরাপত্তার জন্য। মূলত সিআইএসএফ এর জওয়ানরাই নিরাপত্তা নিশ্চিত করবেন।

জানা গিয়েছে, ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় মূলত ৮ থেকে ১১ জন জওয়ান থাকেন। তারমধ্যে রয়েছে ১ থেকে ২ জন কম্যান্ডো। সিইও দফতরে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানানো হয়েছিব। কমিশনের পাঠানো আবেদনে সাড়া দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তারপরেই সিইও দফতরের সকলেকলের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্দিষ্ট রাজনৈতিক দলের বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড়ে দফতরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget