এক্সপ্লোর

WB SIR Row: এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম, কোথায় পাবেন এই অনলাইন ফর্ম?

Bengal SIR: পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে।

রুমা পাল, কলকাতা : ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম। যাঁরা BLO-দের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ও কমিশনের অ্যাপ ECINET-এ মিলবে এই ফর্ম। 

এমনিতে এনুমারেশন ফর্ম বিলি করতে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও- রা। অফলাইনেই এতদিন চলছিল কাজ। তবে কবে অনলাইন শুরু হবে তা নিয়ে প্রশ্ন আসছিল। এবার অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার পদ্ধতি শুরু হয়েছে। অনেকেই হয়তো বিএলও- দের থেকে ফর্ম নিতে পারছেন না। তাঁরা এনুমারেশন ফর্ম অনলাইনে পূরণ করতে পারবেন। পোর্টালেই দেওয়া থাকবে যাবতীয় তথ্য। সেগুলি অনুসরণ করেই ধাপে ধাপে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন আগ্রহীরা। এতদিন ধরে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কবে অনলাইন প্রক্রিয়া শুরু হবে। নির্বাচন কমিশনের তরফেও জানানো হয়েছিল দ্রুতই এই পরিষেবা চালু হবে। এবার অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। 

এদিকে দিকে দিকে বিএলও- দের এনুমারেশন ফর্ম বিলি করাকে কেন্দ্র করে উঠছে অনেক অভিযোগ। কোথাও বিএলও- রা আক্রান্ত হচ্ছেন। কোথাও আবার তাঁদের বিরুদ্ধেই উঠছে সঠিক ভাবে ফর্ম বিলি না করার অভিযোগ। অনেক জায়গা থেকেই এমন অভিযোগ উঠে এসেছে যে বিএলও ভোটারদের বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন না। কখনও চায়ের দোকান বসেই বিলি করছেন ফর্ম। কখনও বা জায়গা বদলে হচ্ছে অন্য কোথাও। 

দত্তপুকুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ খোদ বিএলও- র বিরুদ্ধে 

দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। ICDS কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ BLO-র বিরুদ্ধে। ICDS কেন্দ্রে বসেই ফর্ম বিলি করছেন বিএলও মধুসূদন মণ্ডল। গতকাল এই অভিযোগ ঘিরে অসন্তোষ ছড়ায় এলাকায়। অসন্তোষের মুখে পড়ে পরে বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম বিলি করেন BLO, ICDS -কেন্দ্রে বসে ফর্ম বিলির অভিযোগ যদিও অস্বীকার করেছেন ওই বুথ লেভেল অফিসার।                                            

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget