এক্সপ্লোর

SSC Scam: ১৪ ঘণ্টা পার, ইডি দফতর থেকে বেরোলেন মানিক

ED Investigation: সকাল পৌনে দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তারপর ১৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। রাত ১২টা কুড়ি নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন মানিক ভট্টাচার্য।

কলকাতা: স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে বুধবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সকাল পৌনে দশটা নাগাদ সিজিও (CGO) কমপ্লেক্সে পৌঁছন তিনি। তারপর ১৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। রাত ১২টা কুড়ি নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন মানিক ভট্টাচার্য। ১২ টা ১৫ পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সদ্য অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁকে প্রায় ১৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বুধবার, ED দফতরে হাজিরা দেন। সকাল দশটার একটু আগেই কলকাতার সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সূত্রের খবর, সকাল সাড়ে দশটা থেকে, দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কেন জিজ্ঞাসাবাদ:
গত শুক্রবার, মানিক ভট্টাচার্যের যাদবপুরে ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, সেখান থেকে ৪টি সিডি উদ্ধার হয়েছিল। ২০১৪ সালের টেটে দ্বিতীয় নিয়োগ তালিকায় থাকা যে, ২৬৯ জনকে বেআইনিভাবে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল। হাইকোর্টের নির্দেশে, ইতিমধ্যেই তাঁরা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সিডি থেকে, বেআইনি ভাবে নিয়োগ হওয়া সেই সব প্রার্থীদের নাম, ফোন নম্বর ও ইমেল পাওয়া গিয়েছে। পাশাপাশি সেই তল্লাশির সময়, মানিক ভট্টাচার্যের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। সূত্রের খবর, সেই মোবাইল ফোন থেকে বেশ কিছু নথি, তথ্য ও মেসেজ পাওয়া গিয়েছে। এই বিষয়েই বুধবার, মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হয়।

কী কী প্রশ্ন:
কার নির্দেশে তালিকা তৈরি হয়েছিল? কেন নির্দিষ্ট কয়েকজনকে অতিরিক্ত ১ নম্বর দেওয়া হল? কার নির্দেশে এই নম্বর দেওয়া হয়েছিল? সূত্রের খবর, মানিক ভট্টাচার্যকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন ইডি'র অফিসাররা। এদিনও, আলাদা করে ইডি'র অফিসাররা অর্পিতা মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করেন।

প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েছেন মানিক ভট্টাচার্য।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Koel Mallick: রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
রাজ্যে ক্ষমতা বদল না হলেও, দলবদল করতেন কোয়েল মল্লিক? প্রশ্ন শুনেই নায়িকা বললেন...
Durga Puja 2026: দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
দুর্গার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, ময়না কাঠের ওপর তৈরি হয় প্রতিমা
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Koel Mallick Joins BJP: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
Bankshall Court: ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Koel Mallick News : বিধানসভায় মনোনয়ন জমা কোয়েলের, হাজির শমীক ভট্টাচার্য
ED Raid: ২ রাজ্যের মোট ৯ জায়গায় অভিযান চালাচ্ছেন ED আধিকারিকেরা
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের মেডিক্যাল রেকর্ড প্রকাশ্যে আনার অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Embed widget