এক্সপ্লোর

Ram Navami 2024: রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

Govt Holiday on Ram Navami: এনআই অ্য়াক্টে রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য়ের..

কলকাতা: এবার রামনবমীতে (Ram Navami 2024) ছুটি ঘোষণা রাজ্য় সরকারের ( West Bengal State Government)। '১৭ এপ্রিল রামনবমীর দিন সরকারি কর্মীদের ছুটি', বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের। এনআই অ্য়াক্টে রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য়ের।

শনিবার অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আগামী ১৭ এপ্রিল, রাম নবমীর দিন সরকারি কর্মীদের জন্য় ছুটি ঘোষণা করা হল। এতদিন এ রাজ্যে রাম নবমীতে সরকারি কর্মীদের কোনও ছুটি থাকত না। এই প্রথম, এনআই অ্যাক্ট অনুসারে, রাম নবমীতে সরকারি ছুটি ঘোষণা করল নবান্ন। লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের রাম নবমীর ছুটি ঘোষণার নেপথ্যে অনেকেই রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন।

অতীতে রাম নবমীর মিছিলকে ঘিরে এ রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে। তা নিয়ে তুমুল রাজনৈতিক তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। প্রসঙ্গত, রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের আকার নিয়েছিল গতবছর হাওড়া। হাওড়ার (Howrah) ক্যারি রোড সংলগ্ন কাজিপাড়ায় সংঘর্ষ হয়েছিল। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে এসে পৌঁছেছিল বিশাল পুলিশ বাহিনী। কাজিপাড়া দিয়ে রামনবমীর মিছিল যাওয়ার সময় গন্ডগোলের সূত্রপাত । বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়েছিল। 

গত ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য পূর্ণ দিবস অথবা অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছিল। এ রাজ্যেও ছুটি ঘোষণার দাবি তুলেছিল বিজেপি। তবে সেই দাবিতে রাজ্য সরকার কর্ণপাত করেনি। এদিন ট্যুইটারে শুভেন্দু লিখেছেন, 'সময় বদলাচ্ছে ! চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল।' ছবি আপলোড করে শুভেন্দু আরও বলেন,' আমি জানুয়ারি মাসে রামনবমীর দিন, ছুটি না দেওয়ার জন্য, রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম। আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল।আর এরপরেই গেরুয়া পতাকা ইমোজি সহযোগে বলেন, 'জয় শ্রীরাম।' সবশেষে স্ট্যান্ডআপের সুরে বললেন, 'ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।' 

আরও পড়ুন, তৃণমূলের জনগর্জন সভা উপলক্ষে হাওড়ায় কর্মী-সমর্থকরা, রান্নায় হাত লাগিয়েছেন TMC বিধায়ক

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget