এক্সপ্লোর

DA Agitation : ডিএ-র দাবিতে পথে সরকারি কর্মীরা, মিছিল-অবস্থানে প্রশ্ন অপেক্ষা আর কতদিন ?

West Bengal News : বিক্ষোভ-অবস্থানের মাঝে সরকারি কর্মচারীদের একাংশের প্রশ্ন আর কবে? আর কতদিন অপেক্ষা করতে হবে তাঁদের ? আর কত অনুরোধ করতে হবে তাঁদের ?

উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : বকেয়া ডিএ-র (DA) দাবিতে রাজ্য সরকারের (West Bengal Government) বিরুদ্ধে ফের পথে নামলেন সরকারি কর্মীদের একাংশ। মিছিলে অংশ নিলেন শিক্ষক এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও।

সরকারি কর্মী (West Bengal Government Employee) এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ২৮টি সংগঠন একসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে সুবোধ মল্লিক স্কোয়ার (Subodh Mullick Square) থেকে শুরু হয় মিছিল শেষ হয় শহিদ মিনারে (Shahid Minar)। সেখানে অবস্থানে বসে পড়েন সরকারি কর্মচারীদের একাংশ। তাদের প্রশ্ন আর কবে? আর কতদিন অপেক্ষা করতে হবে তাঁদের ? আর কত অনুরোধ করতে হবে তাঁদের ?

শহিদ মিনারের পাদদেশে অবস্থান-বিক্ষোভ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। আন্দোলনকারীরা দাবি করেন, দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। তারপর থেকে তাঁরা অবস্থান বিক্ষোভ করতে পারবেন বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু পুলিশ দাবি করে, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কোথাও ৪টের পর কোনও অবস্থান-বিক্ষোভের কথা বলা হয়নি। পরে জটিলতা কাটিয়ে শহিদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান-বিক্ষোভে বসেন সরকারি কর্মীরা।

তীব্র রাজনৈতিক তরজা

ডিএ ইস্যুতে সরকারি কর্মচারিদের আন্দোলন প্রসঙ্গে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। যে প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'ডিএ নিয়ে আন্দোলন চলছে। মামলা চলছে। সরকার সব জায়গায় হেরেছে। এখন সুপ্রিমকোর্টে (Supreme Court) গিয়েছে। সরকার নিজের লোকেদের সঙ্গে প্রতারণা করেছে।' পাশাপাশি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'ন্যায্য দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা।'

ডিএ ফারাক

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। DA-মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে। আগামী ১৫ মার্চ, এই শুনানি হওয়ার কথা। চলতি মাসের মাঝামাঝি শেষ শুনানিতে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। ২ মাসের জন্য পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। ১৫ মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। রাজ্যের হলফনামায় ত্রুটি থাকায় পিছোয় শুনানি। রাজ্যকে ত্রুটিমুক্ত করে হলফনামা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের। ১৫ মার্চ হবে ডিএ মামলার চূড়ান্ত শুনানি, জানাল বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- 'উনি নোবেল পাননি', জমি বিতর্কে অর্থনীতিবিদকে বেনজির আক্রমণ বিশ্বভারতীর উপাচার্যের, অমর্ত্য বললেন...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget