এক্সপ্লোর

Primary Teacher Recruitment: পুজোর পরেই প্রাথমিকে নিয়োগের সিদ্ধান্ত সরকারের, বিজ্ঞপ্তি জারির কথা জানালেন শিক্ষামন্ত্রী

Teacher Recruitment, West Bengal: নিয়োগের দাবিতে যেখানে ঘেরাও হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: উৎসবের মধ্যেই চাকরি চেয়ে পথে আন্দোলন, পুজোর পরেই নিয়োগের সিদ্ধান্ত সরকারের। প্রাথমিকে ১৩৪২১টি শূন্যপদে নিয়োগ হবে, বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পর্ষদ।

এক্স পোস্টে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, 'আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ  রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ! পুজোর পরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সংসদ! সকল চাকরী প্রার্থীদের জন্য রইলো আগাম শুভেচ্ছা।' 

চারিদিকেই আন্দোলন হচ্ছে চাকরিপ্রার্থী, শিক্ষাকর্মীদের। দাবি, নিয়োগের, চাকরির। এরই মধ্যে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে পুজোর পরই নিয়োগের বিজ্ঞপ্তি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২৩ এর টেট পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হয়েছে। ২০২২ এর টেট এর রেজাল্ট বেরনোর পরও দীর্ঘদিন নিয়োগ নেই। বুধবার বারাসতে একটি বিরাট আন্দোলনও হয় নিয়োগের দাবিতে যেখানে ঘেরাও হয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। উৎসবের আবহে লাগাতার এই আন্দোলন চলছে। সে প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর এদিনের পোস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ।   

এদিকে, ২০২৩ এ আড়াই লক্ষের বেশি পরীক্ষার্থী ছিল। বুধবার ফলপ্রকাশের পর দেখা যায়, পাস করেছেন মাত্র ৬ হাজার ৭৫৪ জন। মাত্র আড়াই শতাংশেরও কিছু কম। ২০২৩ সালের প্রাথমিকের টেটের ফল প্রকাশের পর সামনে এল এমনই ছবি। যা দেখে বিস্মিত শিক্ষামহলের অনেকেই! সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রসঙ্গ টেনে এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। এ রাজ্যের এই টেটের ফলাফলে প্রথম দশের মেধাতালিকায় জায়গা পেয়েছেন ৬৪ জন।

বুধবার, সোশাল মিডিয়ায় পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, প্রাথমিক শিক্ষকের যোগ্যতা নির্ণায়ক TET ২০২৩ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হলো। সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগের জন্যও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে।

এর আগে ২০২২ সালে প্রাথমিকের টেট হয়েছিল। তার ফলও বেরিয়েছে। তবে নিয়োগ এখনও শুরু হয়নি। যা নিয়ে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। এবার ২০২৩ সালের প্রাথমিকের TET-এর ফলও বেরিয়ে গেল। এই আবহেই পুজোর পর নিয়োগের কথা জানালেন শিক্ষামন্ত্রী।

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget