এক্সপ্লোর

TMC MLA Oath: অবশেষে কাটল জট, শপথ নিলেন সায়ন্তিকা, রেয়াত

West Bengal News: বিধায়ক পদে শপথ নিলেন সায়ন্তিকা, রেয়াত হোসেন সরকার। শপথবাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: একমাস পর কাটল শপথ-জট (TMC MLA Oath)। বিধানসভার বিশেষ অধিবেশনে শপথবাক্য পাঠ সায়ন্তিকা, রেয়াতদের। শপথবাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অধিবেশন বয়কট করে বিজেপি।

শপথ নিলেন সায়ন্তিকা, রেয়াত: বিধানসভা উপনির্বাচনের ফল বেরনোর এক মাস পরেও, নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন চলছিল। বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার অবশেষে বিধানসভায় শপথ নিলেন। রাজ্যপাল দায়িত্ব দিলেও, শপথগ্রহণ করাবেন না বলে জানান ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। দুজনেরই বক্তব্য ছিল, স্পিকার থাকতে ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দেওয়াটা অপমানের। রাজ্যপালের ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দিলেও শপথবাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ। এদিন বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক। সেখানেই চূড়ান্ত হবে বিধানসভার আজকের কর্মসূচি। এরপর দুপুর দুটোয় বসে বিধানসভার বিশেষ অধিবেশন। সেখানেই শপথবাক্য পাঠ করেন দুই নব নির্বাচিত তৃণমূল প্রার্থী। 

সায়ন্তিকা, রেয়াতের শপথের পরেও রাজ্যপাল-অধ্যক্ষ সংঘাত অব্যাহত। শপথ বাক্য পাঠ করানোর জেরে এবার বিধানসভার স্পিকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ করেছে রাজভবন। রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে, জানানো হয়েছে রাজভবনের তরফে। রাজভবনের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে নিশানা স্পিকারকে। উল্লেখ করা হয়ছে। 'রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছিলেন। দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়ে নিয়ম ভেঙেছেন অধ্যক্ষ। রাজ্যপাল বা তাঁর মনোনীত ব্যক্তির সামনেই শপথ নেওয়ার বিধান রয়েছে সংবিধানে। স্পিকার আইন ভেঙেছেন। সংবিধানের ঊর্ধ্বে কি কোনও আইন হতে পারে? সংবিধানের ঊর্ধ্বে কোনও আইন থাকতে পারে না।'

যদিও রাজ্যপালের এই পোস্টকে গুরুত্ব দিতে নারাজ বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেন, 'রাজ্যপালের এই সোশাল মিডিয়া পোস্টকে গুরুত্ব দিচ্ছি না। তিনি রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ায় আমি খুশি। যা করেছি আইন মেনে। আমাকে সরানোর ক্ষমতা তাঁর নেই।'                           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Dengue Case: এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত সেঞ্চুরি পার, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget