এক্সপ্লোর

Sougata Roy : 'কাজ চলে গেলে ইয়ং ছেলেরা খরচ চালাতে ক্রাইমের দিকে যায়' , ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে 'নতুন তত্ত্ব' সৌগত রায়ের

Barrackpore Incident : মঙ্গলবার, সন্ধেয় ব্যারাকপুর স্টেশনের অদূরে, জনবহুল এলাকা আনন্দপুরীতে সোনার দোকানে শ্যুটআউটে তরতাজা যুবক খুনের পর ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ স্থানীয় সাংসদই।

কলকাতা : সাম্প্রতিককালে পরপর বিস্ফোরণ নিয়ে অদ্ভুত তত্ত্ব দেওয়ার পর এবার ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে (Barrackpore Shootout) নতুন তত্ত্ব দিলেন সৌগত রায় (Sougata Roy)। ব্যারাকপুর শিল্পাঞ্চলে অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল সাংসদ (TMC MP)। দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, 'মিল বন্ধ হলে অনেক লোকের কাজ চলে যায়, তখন সেই ইংয় ছেলেরা, তাদের তো খরচ খরচা দরকার, তখন তারা কিছু ক্রাইমের দিকে ধাবিত হয়।'

মঙ্গলবার, সন্ধেয় ব্যারাকপুর স্টেশনের অদূরে, জনবহুল এলাকা আনন্দপুরীতে সোনার দোকানে শ্যুটআউটে তরতাজা যুবক খুনের পর ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ স্থানীয় সাংসদই। আনন্দপুরীর ঘটনায়, দু-জনকে গ্রেফতার করা হলেও, কী কারণে খুন ? ডাকাতিতে বাধা পেয়ে খুন ? নাকি, এর পিছনে অন্য কোনও কারণ আছে? তা এখনও স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ। এই অবস্থায়, ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে নতুন তত্ত্ব দিলেন সৌগত রায়।

সম্প্রতি, রাজ্যের একাধিক জায়গায় বিস্ফোরণে পর পর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, 'একশো দিনের কাজ পাচ্ছেন না বলে বাজি কারখানায় কাজ নিচ্ছেন এর দায় দায়িত্ব কখনও নরেন্দ্র মোদি-অমিত শাহ এড়িয়ে যেতে পারেন না।' এরপরই, বিস্ফোরণের কারণ হিসাবে গরমকে দায়ী করেন তৃণমূল সাংসদ এবং আশুতোষ কলেজের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক সৌগত রায়। এবার ব্যারাকপুর শ্যুটআউট কাণ্ডের পর সৌগত রায় বলেছেন, 'এখানে কর্মসংস্থান কমলেই কিছু ছেলে বের হয়ে আসবে এবং তারা কিছু অপরাধের দিকে যাবে। এই সব শিল্প এলাকায় জুয়া-শাট্টা চলে, পুলিশের খুব কড়া নজরদারি রাখতে হয়। অন্য জায়গায় এত ক্রাইম হচ্ছে না। ব্যারাকপুর সবথেকে কনজাস্টেট শিল্পাঞ্চল।'

আরও পড়ুন- ‘আমার নিরাপত্তা তুলে নিক পুলিশ, ব্যারাকপুরের নিরাপত্তা সুনিশ্চিত করুক’ বিস্ফোরক অর্জুন সিংহ

যা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'সৌগতবাবু তো ভুল কিছু বলছেন না। এটাই তো ঘটনা। দিদি বলে দিয়েছে, আমি চাকরি দিতে পারব না, কাজ দিতে পারব না, কাজ চেওনা, মেরে খাও। এটা তো অন্তত স্বীকার করল একজন এমপি সততার সঙ্গে যে বেকারত্বের জন্য় খুন খারাপি হিংসা লুঠ এই বাংলায় বাড়ছে।'

আরও পড়ুন: শুধু ধূলো-বালি নয়, এই বদভ্যাসগুলি চুলকে দুর্বল ও প্রাণহীন করে তোলে !

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: নাম বদলাচ্ছে NCPI দলের? তৃণমূলত্যাগী সাংসদদের মধ্যে কি মতবিরোধ ঘটছে? জল্পনা তুঙ্গে
নাম বদলাচ্ছে NCPI দলের? তৃণমূলত্যাগী সাংসদদের মধ্যে কি মতবিরোধ ঘটছে? জল্পনা তুঙ্গে
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget