এক্সপ্লোর

West Bengal Top News : এক নজরে শুক্রবার সকালের ১০ বড় খবর

সাগরদিঘির ভোটে টাকা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভআজ মুর্শিদাবাদে অভিষেক

সাগরদিঘির ভোটে টাকা? 

মালদায় তৃণমূলের নবজোয়ারের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সুর আরও চড়ালেন। বিধানসভা উপ-নির্বাচনে কংগ্রেসের কাছে হার- মালদায় তৃণমূলের নবজোয়ারের মঞ্চ থেকে সাগরদিঘি নিয়ে সরব হলেন মমতা। বললেন, টাকা দিয়ে লোক কেনা সাগরদিঘির কেস আমি জানি কে দিয়েছে টাকা। 

কনভয় আটকে বিক্ষোভ

তৃণমূল নেত্রী নবজোয়ারে যোগ দেওয়ার দিনেই মালদার বিনোদপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের প্রার্থী না করার আবেদন জানালেন তাঁরা। 

মুর্শিদাবাদে অভিষেক

তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে একাদশতম দিনে মুর্শিদাবাদে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মালদা থেকে আজ মুর্শিদাবাদে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, ফরাক্কায় আজ একটি রোডশো করবেন তিনি। চারদিন থাকবেন মুর্শিদাবাদে। 

ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অব্যাহত ভয়াবহ ভাঙন। একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা। গিলে খাচ্ছে জমি বাড়ি। আজ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ভাঙন-দুর্গতদের সঙ্গে কথাও বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি হারাদের হাতে পাট্টাও তুলে দিতে পারেন। এরপর আজই ট্রেনে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 

মোকা সতর্কতা 

মে মাসে ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আছড়ে পড়বে কি ‘মোকা’? এখন এই প্রশ্ন ভাবাচ্ছে আবহবিদদের। আবহাওয়া দফতর সূত্রে খবর, কাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সোমবার নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগোবে মধ্য বঙ্গোপসাগরের দিকে। মঙ্গলবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর দিকে। যদিও এর গতিপথ কী হতে চলেছে? তা এখনও বলতে নারাজ মৌসম ভবন।

রাতে পথে পুলিশ কমিশনার

রাতের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে বেরোলেন কলকাতার পুলিশ কমিশনার। গড়িয়া হাট তিলজলা, ওয়াটগঞ্জ সহ বেশ কয়েকটি থানায় যান বিনীত গোয়েল। নিরাপত্তা, যান চলাচল সহ একাধিক বিষয়ে কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।

সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি !

অনুব্রত মণ্ডলের সঙ্গে গরুপাচারকারীরা তাঁর ফোনের মাধ্যমেই কথা বলত। গরুপাচার মামলায় চার্জশিটে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি উল্লেখ করল ইডি। সূত্রের খবর, মোবাইলে আসা একাধিক ফোন কলের রেকর্ড নিয়ে প্রশ্নের উত্তরে সায়গল দাবি করে, একাধিক তৃণমূল বিধায়ক, নেতা, এমনকী পুলিশ অফিসাররাও অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ফোন করতেন। 

গরু পাচারে BSF যোগ ?

বিএসএফের যোগসাজশেই গরুপাচার করা হত। গরুপাচার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনের থাকা বিএসএফের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় সরকারের আরেকটি সংস্থা ইডি।

আজই বিজেপি নেতার শেষকৃত্য

গভীর রাতে আলিপুর কমান্ড হাসপাতাল থেকে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার কফিনবন্দি দেহ আনা হয় ময়নার বাকচায়। রাত থেকেই গ্রামে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আজই হবে বিজেপি নেতার শেষকৃত্য।

নজরে তৃণমূল কাউন্সিলর

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে আরও এক তৃণমূল কাউন্সিলর। ব্যারাকপুরে তালবাগান রোডে জয়দীপ দাসের বাড়িতে প্রায় ৬ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। বাড়ি থেকে দুটি সিডি নিয়ে গেছে সিবিআই। জানালেন তৃণমূল কাউন্সিলর।

 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget