এক্সপ্লোর

Top News: 'বিনা বিচারে ৩০০ দিন', ক্ষোভ পার্থর| গ্রেফতারির শঙ্কায় রক্ষাকবচ-আর্জি অভিষেকের- দেখুন দুপুরের গুরুত্বপূর্ণ খবরগুলি

West Bengal Top News: এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ খবরগুলি-

কলকাতা: দেখুন দুপুরের গুরুত্বপূর্ণ খবরগুলি- 

বন্দিদশা নিয়ে সরব পার্থ চট্টোপাধ্যায়

আমি ৩০০ দিনের বেশি বিনা বিচারে আটকে আছি, সেটা নিয়ে বলুন। আদালতে যাওয়ার পথে ক্ষোভ উগরে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় আজ আলিপুর সিজেএম আদালতে পেশ করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। অভিষেক
বন্দ্যোপাধ্য়ায়কে সিবিআই-তলব নিয়ে প্রশ্ন করা হলে উত্তর দেননি পার্থ। উল্টে ক্ষোভপ্রকাশ করে বলেন, ৩০০ দিনের বেশি বিনা বিচারে আটকে আছি, সেটা নিয়ে বলুন। মদন মিত্রর বিরুদ্ধে SSKM কর্তৃপক্ষের FIR নিয়ে প্রশ্ন করা হলেও জবাব দেননি পার্থ। 


সিবিআই-তদন্তে স্থগিতাদেশে 'না'

পুর-নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। সিবিআই 
তদন্ত চলবে, জানাল বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি ৬ জুন। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। পুনর্বিবেচনার আর্জি খারিজ করে আগের নির্দেশ বহাল রাখেন বিচারপতি অমৃতা সিন্হা। এরপর সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। 


গ্রেফতারির শঙ্কায় রক্ষাকবচ-আর্জি

সিবিআই জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। শুক্রবার এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে আবেদনে বলা হয়, অভিষেককে রোজই সমন পাঠানো হচ্ছে। শনিবার তিনি ৯ ঘণ্টা কাটিয়েছেন। অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার আবেদন জানানো হয়। অভিষেকের তরফে বলা হয়, এর আগে দার্জিলিঙে থাকাকালীনও তিনি সমন পেয়েছেন। পরবর্তী সময়ে অভিষেককে গ্রেফতারও করা হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। 

এগরায় আরও বিস্ফোরক

খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের ৬ দিনের মাথায়, এগরা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। আজ সকালে সাহাড়া অঞ্চলে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়া গ্রামে মাঠের মাঝখানে পুকুরে
৬টি বস্তা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এগরা থানার পুলিশ গিয়ে বস্তাভর্তি আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার করে। ১৬ মে, খাদিকুলে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণস্থল থেকে ২০ কিলোমিটার দূরে আজ আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার হয়। খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ। 

 

স্বাস্থ্যে সরব শতাব্দীও 

মদন মিত্রর পর শতাব্দী রায়। সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরব তৃণমূল সাংসদ। এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিষেবা নিয়ে মুখ খুলেছেন বীরভূমের তৃণমূল সাংসদ। গতকাল হাসপাতাল পরিচালন কমিটি বৈঠকে উপস্থিত ছিলেন শতাব্দী রায় ও রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বৈঠকের পর শতাব্দী রোগী পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তোলেন। বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রামপুরহাট মেডিক্যালে সক্রিয় দালাল চক্র। সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বীরভূমের জেলাশাসক। পরিষেবার উন্নতি ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রামপুরহাট মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল।  

 

আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget