এক্সপ্লোর

Weather Forecast: ঘূর্ণাবর্ত-গভীর নিম্নচাপের জোড়া ফলায় ফের বৃষ্টি! কালীপুজোতে কি ভাসবে জেলা? কতদিন চলবে দুর্যোগ?

Weather Alert: দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আগামী কাল উপকূলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
  • দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সম্ভাবনা।
  • ২৪ অক্টোবর গভীর নিম্নচাপ, উপকূলীয় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।
  • উৎসবের মরশুমে সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতা: কাল ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার জেলাতে এবং উত্তরবঙ্গের পার্বত্য তিন জেলাতে। দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। 

দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে। এই ঘূর্ণাবর্ত ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হবে।  এই সিস্টেম উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এবং আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকছে। 

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বৃষ্টির পরিমাণ বাড়বে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। সোমবার থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে কাল বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। ২৪ অক্টোবর গভীর নিম্নচাপ, বাড়বে বৃষ্টির পরিমাণ।                                                

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু অংশে পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি আর কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। সোমবারেও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার আংশিক মেঘলা আকাশ হলেও মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই।                         

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কালীপুজো দীপাবলি এবং ভাইফোঁটা সোমবার থেকে বুধবার উৎসবের মরশুমে বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ বাকি সময় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। কোথাও কোথাও সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে।                        

উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে আজ ও কাল বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ির কিছু অংশে ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গে ও বৃষ্টির সম্ভাবনা নেই। রোজ ঝলমলে পরিষ্কার আকাশ সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা। 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget