এক্সপ্লোর

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, সপ্তাহ শেষে ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস

Weather Alert: আরও শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ।বেশিরভাগ জেলায় আগামী ২ দিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ রাতের মধ্যেই তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মোকায়। আগামী রবিবার বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের চকপিউর মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী ২ দিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। বুধবার বিকেল পর্যন্ত এর অবস্থান ছিল, পশ্চিম-দক্ষিণ পোর্ট ব্লেয়ার থেকে ৫৪০ কিলোমিটার, বাংলাদেশের কক্সবাজার থেকে ১৪৬০ কিলোমিটার এবং মায়ানমার থেকে ১৩৫০ কিলোমিটার দূরে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার রাতেই অতি গভীর নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মোকা। আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে ঘূর্ণিঝড়। শুক্রবার উত্তর-উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে। শনিবার সামান্য দুর্বল হবে মোকা। রবিবার বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের চকপিউর মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে।                

পূর্বাভাসে এও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। সর্বোচ্চ বেগ হতে পারে ১৩০ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মোকার প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সাগরের দিকে ছুটছে। রাজ্যে সেই শূন্যস্থান পূরণ করতে আসছে উত্তর-পশ্চিমের গরম বাতাস। এর প্রভাবে আগামী ২ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায়। 

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ের মধ্যেই সৌরঝড়ের প্রভাব! বন্ধ হতে পারে ফোন, বিমান পরিষেবা, বড় আশঙ্কা

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল, আলিপুর ও সল্টলেকে ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বীরভূমের সিউড়িতে ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া ৪৩.৩ ডিগ্রি, পুরুলিয়া ৪২.৭, আসানসোল ৪২.৩, শ্রীনিকেতন ৪২.১, মালদা ৪১.৮, বর্ধমান ৪১.৬, কলাইকুণ্ডা, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম ও মগরায় ৪১ ডিগ্রি, বাগডোগরা ৪০.৮, বহরমপুর ৪০.২, বালুরঘাট ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।                      

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget