এক্সপ্লোর

Weather Today: ঘূর্ণিঝড়ের চরম প্রভাব, ভারী বৃষ্টি-তুষারপাতের লাল সতর্কতা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ঠান্ডা হাওয়ার প্রবেশ?

Weather Forecast: কালও উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া।

কলকাতা: নাছোড় নিম্নচাপ। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে কাল পর্যন্ত। নদীতে আরও বাড়বে জলস্তর। প্লাবিত হতে পারে নীচু এলাকা। ভারী বৃষ্টির কারণে পাহাড়ে কমতে পারে দৃশ্যমানতা। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে, নতুন করে ধসের আশঙ্কা বাড়ছে পার্বত্য এলাকায়। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।  

কালও উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া ফিরবে। 

অন্যদিকে, সিকিমের লাচুংয়ে গতকাল থেকে চলছে ভারী তুষারপাত। সাদা চাদরে ঢেকেছে লাচুং-সহ আশপাশের এলাকা। গত বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। ফের বালাসন নদীর জলস্তর বে়ড়েছে, বেড়েছে নদীর স্রোত। দুধিয়ার অস্থায়ী সেতুতে বন্ধ রাখা হয়েছে যান চলাচল। সান্দাকফু-সহ আশপাশের এলাকায় পর্যটকদের যাওয়ার ওপর জারি আছে নিষেধাজ্ঞা। 

অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে এখনও ভুগছে উত্তরবঙ্গ। তার জেরে রাজ্যের উত্তরে একাধিক জেলায় এখনও চলছে বৃষ্টি। পুজোর মুখেই ভারী বৃষ্টি আর ধসের জেরে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ে উত্তরবঙ্গ। সেই ক্ষত এখনও টাটকা। তার মধ্যেই আবার বৃষ্টি আর খারাপ আবহাওয়া উদ্বেগ বাড়াচ্ছে উত্তরবঙ্গের মানুষদের। 

৩ দিন ধরে দফায় দফায় বৃষ্টি আর ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে জেরবার আলিপুরদুয়ার। বালির বস্তার অস্থায়ী নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ফেটে জল ঢুকছে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। নতুন করে প্লাবন-শঙ্কা প্রকট হয়েছে সেখানে। গত ৫ অক্টোবর নদীবাঁধ ভেঙে বন্যার কবলে পড়েছিল জলদাপাড়া লাগোয়া এই এলাকা। শিসামারা নদীর প্রায় ২০০ মিটার বাঁধ ভেঙে নদীর জল ঢুকে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। ডলোমাইট মিশ্রিত পলি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়ি-ঘড় থেকে কৃষিজমি। সেই পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টার মধ্যেই আবার বৃষ্টির দাপটে অশনি সঙ্কেত দেখছেন নতুনপাড়া, সিধাবাড়ি, সুরিপাড়ার বাসিন্দারা। যে ভাঙা নদীবাঁধে বালির বস্তা দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন তাঁরা, সেখানেই আবার ফাটল ধরেছে। গ্রামে ঢুকছে নদীর জল। আতঙ্কে নদীপাড়ের অনেক বাসিন্দাই উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। 

 

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget