এক্সপ্লোর

Abhishek Banerjee : আজই তৃণমূল ভাঙার আশঙ্কা, তার মাঝেই হাইকোর্টে অভিষেক, কেন?

রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আবেদন করলেন হাইকোর্টে।

কলকাতা : 'সই জালকাণ্ডে' হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । CID-র দেওয়া নোটিস চ্যালেঞ্জ করে মামলা করলেন অভিষেক বন্দোপাধ্যায়। রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আবেদন করলেন হাইকোর্টে। কার্যত CID-র গ্রেফতারির হাত থেকে বাঁচতে আবেদন করলেন আদালতে। মামলা দায়ের করার অনুমতিও দিলেন বিচারপতি অপূর্ব সিন্হা রায়। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। 

বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডের তদন্তে, সোমবার, অর্থাৎ, পয়লা জুন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ভবানীভবনে হাজির হতে বলা হয়েছিল।  তবে সোনারপুরের ঘটনা উল্লেখ করে ও অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিন সময় চেয়ে CID-কে চিঠি দেন অভিষেক। সোমবার CID-র কাছে হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় CID। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে এক ব্য়ক্তি CID-র হাতে রিসিভড কপি দিয়ে যান।  আগামী সোমবার, ফের ভবানীভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। CID সূত্রে খবর, 
অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ১৫ দিনের সময় দিতে তারা রাজি হয়নি। আগামী ১ সপ্তাহ সময় দেওয়া হয়।  ৮ জুন, সোমবার দুপুর ১২টায় ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ভবানীভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।  তারই মাঝে রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আবেদন করলেন হাইকোর্টে।

অন্যদিকে বিধানসভায় 'সই জালকাণ্ডে' আজই ভাঙতে পারে তৃণমূল কংগ্রেস। বিধানসভায় আজই বিরোধী দলের স্বীকৃতি পেতে পারে অন্য তৃণমূল। কমপক্ষে ৬০ জন বিধায়ককে নিয়ে অধ্যক্ষের কাছে যাচ্ছেন ঋতব্রতরা, খবর সূত্রের। ইতিমধ্যেই ৫০ জনেরও বেশি বিধায়ক পৌঁছে গিয়েছেন বিধানসভায়। বিধায়কদের বৈঠক শুরু হয়েছে বিধানসভায় নৌশাদ আলি কক্ষে। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশর বেশি তৃণমূল বিধায়ক তাঁদের সঙ্গে আছে বলে দাবি করেছেন সন্দীপন সাহা।  

পিছনের ঘটনা 

বিধানসভার অধ্যক্ষকে দেওয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ফিরহাদ হাকিমকে মুখ্যসচেতক, অসীমা পাত্র এবং নয়না বন্দ্যোপাধ্যায়কে উপ-দলনেতা হিসেবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে সই জালিয়াতি নিয়ে সরব হন দলেরই দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। অধ্যক্ষের কাছে অভিযোগ জানানোর পরেই দু'জনকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল।

এদিন বিদ্রোহী বিধায়কদের প্রস্তাবে সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে নাম প্রস্তাব করা হয়। ডেপুটি লিডার বা উপদলনেতা হিসেবে প্রস্তাব করা হয় চার তৃণমূল বিধায়কের নাম। তাঁরা হলেন জাভেদ খান, সন্দীপন সাহা, শিউলি সাহা এবং সাবিনা ইয়াসমিন।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
Advertisement

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget