এক্সপ্লোর

Durga Pujo Weather: পুজো পন্ড করতে ধেয়ে আসছে নিম্নচাপ! অষ্টমী-নবমীতে কি ভাসবে শহর থেকে জেলা?

Weather Forecast Durga Pujo: পুজোর প্রত্যেকটা দিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: মহালয়া থেকেই দোসর হতে চলেছে বৃষ্টি। এরপর মাঝে ২দিন আবহাওয়া মোটামুটি শুকনো থাকলেও, গোটা পুজো নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে বলে আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ষষ্ঠী থেকে দশমী, পুজোর প্রত্যেকটা দিনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে, পুজোয় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। 

মহালয়ার দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে ২৭ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ২৯ সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ সেপ্টেম্বর অর্থাৎ অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। 

নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি। পুজোর মুখেই নিম্নচাপ! পুজোর মাঝেও ঘূর্ণাবর্ত শক্তিশালী হতে পারে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।  ৩০ সেপ্টেম্বর ফের ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির আশংকা থাকবে। এর ফলে চতুর্থী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পুজোয়। নবমীর রাত থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।  সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে থাকবে। 

অতি ভারী বৃষ্টির‌ কমলা সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে।                                                             

আজ আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি। আর্দ্রতাজনিত অস্বস্তি ও ফিল লাইক টেম্পারেচার বেশি মনে হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। মহালয়ার দিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা।                                                          

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget