এক্সপ্লোর

West Bengal Weather: ১২ ঘণ্টার মধ্যে দুর্বল হবে নিম্নচাপ, তবু পুজোয় জোড়া আশঙ্কা! আবহাওয়া নিয়ে বিরাট পূর্বাভাস

Kolkata Weather: যে নিম্নচাপের (Depression) দরুণ রেকর্ড বৃষ্টিতে (Kolkata Rain) কার্যত বানভাসি শহর, আর ১২ ঘণ্টার মধ্যে সেটি দুর্বল হয়ে পড়বে। ফলে কমবে বৃষ্টি।

কলকাতা: মহালয়ার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগে জনজীবন বিপর্যস্ত। রেকর্ড বৃষ্টিতে গোটা শহর ভাসছে। বুধবার, তৃতীয়াতেও (Durga Puja 2025) কলকাতার অনেক জায়গা জলমগ্ন। আর এই পরিস্থিতিতে দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Kolkata Weather)।

শুরুতে যদিও আশার কথাই শোনানো হয়েছে। যে নিম্নচাপের (Depression) দরুণ রেকর্ড বৃষ্টিতে (Kolkata Rain) কার্যত বানভাসি শহর, আর ১২ ঘণ্টার মধ্যে সেটি দুর্বল হয়ে পড়বে। ফলে কমবে বৃষ্টি। যা শুনে বিভিন্ন পুজোর উদ্যোক্তা থেকে শুরু করে পুলিশ ও প্রশাসন স্বস্তি পেতে পারে।

তবে আশঙ্কার মেঘ এখনই কাটছে না। কারণ, একটি নয়, এই নিম্নচাপের পিছু পিছু রাজ্যকে ধাক্কা দিতে পারে আরও দুটি নিম্নচাপ। যার প্রথমটি ২৬ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে প্রভাববিস্তার করবে বলে পূর্বাভাস আবহবিদদের। সেই নিম্নচাপটি তৈরি হলে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর - অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকালই এটি নিম্নচাপে পরিণত হবে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান হবিবুর রহমান বিশ্বাস বলেছেন, 'যে নিম্নচাপটি ছিল তা এখন উত্তর ওড়িশাতে অবস্থান করছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় তা দুর্বল হয়ে যাবে। আর একটি ঘূর্ণাবর্ত উত্তর মায়ানমায়ারের কাছে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় তৈরি হয়েছে। পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল, ২৫ সেপ্টেম্বর এটি নিন্মচাপে পরিণত হবে। ২৬ তারিখ সেটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। ২৭ সেপ্টেম্বর এটি দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন অন্ধ প্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব মূলত পশ্চিমবঙ্গের ওপরে পড়বে। এর প্রভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই চলবে। তবে আগামী ২-৩ দিনে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ২৭ সেপ্টেম্বর উপকূলবর্তী এলাকায় এক-দু জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে । দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলোতেও মেঘাচ্ছন্ন আকাশের পরিমাণ বাড়বে। ২৭ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। এই নিম্নচাপের গতিপ্রকৃতি আমরা পর্যবেক্ষণ করছি।'

তবে এখানেই দুর্যোগের শেষ নয়। ৩০ সেপ্টেম্বরের আশেপাশে তৃতীয় আর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও পূর্বাভাস করার আগে আরও কয়েকদিন অপেক্ষা করতে চাইছে হাওয়া অফিস ।

সেরা শিরোনাম

Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget