এক্সপ্লোর

West Bengal Weather : বহু রাস্তায় নামেনি জল, শনিবার কি ফের শহরে দুর্যোগের ঘনঘটা ?

কলকাতায় শনিবার অবধি বৃষ্টি চলতে পারে আর হাওড়া, হুগলি-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা : বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় ওড়িশার ধামারার কাছে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় 'দানা'র সর্বোচ্চ গতিবেগ ছিল ১২০ কিমি। রাতে ঝড়বৃষ্টি না হলেও বৃহস্পতিবার রাত থেকে কলকাতায় ব্যাপক ঝড়বৃষ্টি হয়। কলকাতায় শনিবার অবধি বৃষ্টি চলতে পারে আর হাওড়া, হুগলি-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পেলেও ভারী বৃষ্টিতে ভাসছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরের বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। জমা জলে পড়ে থেকে লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় মাথায় হাত পড়েছে কৃষকদের।  

আবহাওয়া দফতরের পূর্ভাভাস, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় শনিবার বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যের তিন জেলা ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু জেলায়। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে।  রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, এদিন বৃষ্টির সম্ভাবনা নিতান্ত কম। 

দুর্যোগপূর্ণ আবহাওয়া সরে গিয়ে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিন জেলায় আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । সকাল থেকে দুপুরের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আরও বেশ কিছু জেলায়।   

রবিবার থেকেই বঙ্গে আবহাওয়া বদলের ইঙ্গিত রয়েছে। তবে  হাওয়া বদল হলেও, শীতের আগমন কিন্তু এখনই ঘটছে না।  কালীপুজোর ঠিক আগের দিন থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৩০ অক্টোবর, ৩১ অক্টোবর ফের ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে শীত না পড়লেও তাপমাত্রা পতনের ইঙ্গিত মিলেছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।    

আজ কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস   

দিনভর বৃষ্টিতে শহরের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দু এক পশলা বৃষ্টি হতে পারে অবশ্য। তবে সেই সম্ভাবনা  খুব সামান্য। শনিবার আংশিক মেঘলা আকাশ। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ক্রমশ ফিরবে। 

আরও পড়ুন, দানার জেরে কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? জেনে নিন বড় আপডেট  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।             

 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget