এক্সপ্লোর

Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের চোখ রাঙানি? সপ্তাহের শুরুর দিনে ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?

Weather Alert: দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শ্রাবণের (Sawan 2024 ) শুরুতে দক্ষিণের (South Bengal) একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একদিকে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থানের জয়সালমীর থেকে আজমের হয়ে রায়পুর এর ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি ক্ষয় করে ওড়িশা অতিক্রম করবে।  

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও কাল ভারি বৃষ্টি ওপরের দুই জেলায়। অন্যদিকে, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল-সহ বঙ্গোপসাগরে আগামিকালও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণের জেলাগুলিতে। তবে বৃষ্টি জারি থাকবে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহের শুরুর দিনেই। 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, মঙ্গলবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। কলকাতা তো বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। অন্যদিকে,  সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।                                                                       

আরও পড়ুন, কাল শ্রাবণের প্রথম সোমবার, পুজোয় কী কী করলে তুষ্ট হবেন মহাদেব?

উল্লেখ্য, আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শনিবার ভোরে চিলকার কাছ থেকে প্রবেশ করেছে ওড়িশায় স্থলভাগে। তারপর শক্তিক্ষয় হয়েছে তার। তাই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গে কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।  তবে,  সুন্দরবনে ফের দুর্যোগের ভ্রুকুটি। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget