এক্সপ্লোর

West Bengal Weather : পাকাপাকি ভাবে বঙ্গ থেকে বর্ষা বিদায় ! তবু বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয়

West Bengal Weather : পুজোর মধ্যেই সপ্তমীর দিন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জেরে হতে পারে বৃষ্টি।


সঞ্চয়ম মিত্র, কলকাতা : অপেক্ষা শেষ। পুজো ( Durga Puja 2023 )  আসার আগেই বুধবার পাকাপাকিভাবে বাংলা থেকে বর্ষা ( Monsoon ) বিদায় নিল। আবহাওয়া দফতর জানাল, উত্তরবঙ্গ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নিয়েছে, সঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের সমগ্র রাজ্য থেকেই বর্ষা বুধবার বিদায় নিল। তা সত্ত্বেও পুজোর মধ্যেও বৃষ্টি এড়ানো যাবে না। 

বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়

পুজোর মধ্যেই সপ্তমীর দিন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। শক্তিশালী হয়ে এই ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এর গতিপথ কোন দিকে হয় সেদিকে নজর রাখবেন আবহবিদদের। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আগামী ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে শুষ্ক আবহাওয়া।

 অষ্টমীর দিন পর্যন্ত রোদ ঝলমলে আকাশ

পুজোয় দক্ষিণবঙ্গে অষ্টমীর দিন রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব বাংলায়। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন কলকাতা হাওড়া হুগলি দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর এ আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া

কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আর্দ্রতাজনিত অস্বস্তিও ধীরে ধীরে কমবে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯০ শতাংশ।

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
18-Oct 26.0 33.0 West Bengal Weather : পাকাপাকি ভাবে বঙ্গ থেকে বর্ষা বিদায় ! তবু বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয় Mainly Clear sky
19-Oct 25.0 32.0 West Bengal Weather : পাকাপাকি ভাবে বঙ্গ থেকে বর্ষা বিদায় ! তবু বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয় Mainly Clear sky
20-Oct 25.0 32.0 West Bengal Weather : পাকাপাকি ভাবে বঙ্গ থেকে বর্ষা বিদায় ! তবু বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয় Mainly Clear sky
21-Oct 24.0 32.0 West Bengal Weather : পাকাপাকি ভাবে বঙ্গ থেকে বর্ষা বিদায় ! তবু বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয় Mainly Clear sky
22-Oct 24.0 32.0 West Bengal Weather : পাকাপাকি ভাবে বঙ্গ থেকে বর্ষা বিদায় ! তবু বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয় Mainly Clear sky
23-Oct 25.0 31.0 West Bengal Weather : পাকাপাকি ভাবে বঙ্গ থেকে বর্ষা বিদায় ! তবু বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয় Partly cloudy sky

আরও পড়ুন- স্বাস্থ্যের দেখভাল করার জন্য 'ব্যালেন্স ডায়েট' কতটা গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলবেন?

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget