এক্সপ্লোর

West Bengal Weather Update : দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, কাল কোথায় কোথায় অঝোরে বৃষ্টি?

Weather Update : কোথাও কোথাও বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গৌতম মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ২ অক্টোবর মহালয়া। তার আগেই নতুন করে বঙ্গে দুর্যোগের আশঙ্কা। জল নামতে শুরু করলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জলের তলায়। বন্যা নিয়ে রাজনৈতিক তরজাও চরমে। এই পরিস্থিতিতেই ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। তার প্রভাবে বুধবারই দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে।

কোথাও কোথাও বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। 

এই সপ্তাহে  উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে।

অন্যদিকে ফের নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বুধের সকালে আকাশ কালো মেঘে ঢেকে যায়। সঙ্গে নাগাড়ে বৃষ্টি ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে কয়েকদিন। বুধ ও বৃহস্পতিবার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে, পুজোর মুখে টানা দুর্যোগে চিন্তায় পড়েছে পুজো কমিটিগুলি। পুজো প্রস্তুতিতে বাধার মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।  

এদিকে আবারও দুঃসংবাদ এল মৎস্যজীবীদের ঘরে।  ট্রলার ডুবিতে নিখোঁজ মৎস্যজীবী পাদুরি দাসের দেহ উদ্ধার হয় বকখালি থেকে ।  গভীর সমুদ্রে দেহ ভাসতে দেখা যায়। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ দেহ উদ্ধার করে নামখানা ব্লক হাসপাতালে নিয়ে আসে। বৃহস্পতিবার পাদুরি দাসের পরিবার দেহ শনাক্ত করে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandip Ghosh:সন্দীপ ঘোষের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড' স্টেটাস! চিকিৎসক সংগঠনের দাবিতে বিতর্ক         

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget