এক্সপ্লোর

West Bengal Weather : ৪ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা, সপ্তাহশেষে বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে মুক্তি ?

West Bengal Weather Update : পঞ্চায়েত ভোটের দিন থেকে বৃষ্টি কমবে আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা।

কলকাতা : রাত পোহালেই পঞ্চায়েত ভোট। তার আগে হিংসার আঁচে উত্তপ্ত বাংলার জেলা থেকে জেলা। পঞ্চায়েত ভোটের দিন কি সেই উত্তাপের সঙ্গে পাল্লা দেবে উষ্ণতার পারদও ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি কমল কলকাতায়। 

 শনিবার, পঞ্চায়েত ভোটের দিন থেকে বৃষ্টি কমবে আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। 

আরও পড়ুন : 

স্বস্তির বর্ষা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে হাওড়া

ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস । 

উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।  বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে বলে অনুমান আবহবিদদের। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। ভোট গননার দিন দক্ষিনবঙ্গে একই রকম আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।

 দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে ? 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আংশিক মেঘলা আকাশই থাকবে জেলাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টি চলবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে । তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 


 উত্তরবঙ্গে আবহাওয়া কেমন ?
  শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপরের দিকের ৫ জেলায়  হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাগুলিতে। রবিবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ারে বেশী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির পরিমাণ কমবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

 কলকাতায় তাপমাত্রা কমল
 মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি কমল। মেঘলা আকাশ শুক্রবার সকাল থেকেই । বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে।

  • কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি।
  • বৃহস্পতিবার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি।
  • বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৪ শতাংশ।
  • বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার।

ভিন রাজ্যে কোথায় কোথায় বাড়বে বৃষ্টি 

বিহার, ওড়িশাতে এই সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কয়েক দিন উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে। গুজরাত, রাজস্থান, পঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানাতে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, হিমাচল প্রদেশে।  দক্ষিণ ভারতের কেরল, মাহে, অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে, কঙ্কণ,  মধ্য মহারাষ্ট্রে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget