এক্সপ্লোর

West Bengal Rain: সময়ের আগেই বর্ষা দেশে, বাংলার কোথায় কবে বৃষ্টি জানেন?

West Bengal Weather: উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হতে পারে। ভিজতে পারে কলকাতাও। কবে?

কলকাতা: এবার ভারতে সময়ের আগেই ঢুকে যাচ্ছে বর্ষা। ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে অর্থাৎ ৩১ মে ঢুকবে মৌসুমী বায়ু। আগাম বর্ষা আন্দামানেও। ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে। এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনের। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ১৯মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে জুন মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বা দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে।

সপ্তাহান্তে বাংলায় গরমের থাবার পূর্বাভাস (Weather Update) দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাপমাত্রা বাড়বে তাই নয়, তার সঙ্গেই রাজ্যের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু তার সঙ্গেই রয়েছে স্বস্তির পূর্বাভাস। সোম ও মঙ্গলবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ উত্তরবঙ্গ ও পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী শুক্রবার ১৭মে, নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে। হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, অসম, বিদর্ভ এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস যেমন রয়েছে, তেমনই বৃষ্টির পূর্বাভাসও (Rain Forecast in West Bengal) রয়েছে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। সপ্তাহের শেষে শনিবার ও রবিবার চার জেলায় তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে ফের রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টি হবে:
দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। শুক্রবার ও শনিবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুধু উপরের পাঁচ জেলা নয়, নীচের তিন জেলা মালদা এবং দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

কলকাতায় (Kolkata Weather) আপাতত দিন দুয়েক বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রবিবার বদলে যেতে পারে আবহাওয়া। আগামী সপ্তাহের প্রথম দিনই পরিবর্তন হতে পারে আবহাওয়ায়। সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: UPSC প্রস্তুতি নিতে ছেড়েছিলেন সরকারি চাকরি! তারপর?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget