এক্সপ্লোর

West Bengal Weather : শ্রাবণে বৃষ্টি-বিরতি, রবিবারের পর আবহাওয়ায় কেমন পরিবর্তন, জানাল আবহাওয়া দফতর

Weather Update : বৃষ্টির দাপটে গুমোট গরম থেকে রেহাই মিলেছিল কিছুদিন। কিন্তু বৃষ্টি কমতেই বাড়ছে গরম।

কলকাতা : শ্রাবণে বৃষ্টি-বিরতি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। অন্যদিকে  উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে ৬ই আগস্ট রবিবার। আগামী তিন দিনে মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। অপাতত নিম্নচাপ উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে।

 দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা
 বৃষ্টির দাপটে গুমোট গরম থেকে রেহাই মিলেছিল কিছুদিন। কিন্তু বৃষ্টি কমতেই বাড়ছে গরম। আগামী ২ দিনে বাড়বে শহরের তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি। রবিবার পর্যন্ত গরম বাড়বে। আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। সোমবার থেকে ফের কমবে তাপমাত্রা। পরবর্তী দু-তিনদিনে তাপমাত্রা দু তিন ডিগ্রি কমবে। 

কোন কোন জেলায়  বৃষ্টি

আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।  রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কোচবিহারে মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ৯ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।

 কলকাতায় কেমন তাপমাত্রা 
আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশই থাকবে দিনভর । সেইসঙ্গে ভোগাবে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯০ শতাংশ। 

দেশের অন্য কোথায় কেমন আবহাওয়া 
প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী দু দিনে উত্তর প্রদেশ উত্তরাখণ্ড এবং বিহারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী চার পাঁচ দিন। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, মনিপুর এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে বৃষ্টি চলবে।  

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget